• রবিবার, ২৮ জুন ২০২৬, ০৮:২২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ ঢাকা বিভাগের নতুন বিভাগীয় কমিশনার মনিরুজ্জামান মিঞা কুমিল্লার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেলেন মিজ রোজী আক্তার অতি উৎসাহী অনুসারীর লাগাম টানার সময় এসেছে সঠিক পরিকল্পনায় ঘুরে দাঁড়ানোর প্রত্যাশায় নতুন বাংলাদেশ অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত

গজারিয়ায় স্কুল ছাত্রীর আত্মহত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৫ মার্চ, ২০২০

২৫ মার্চ ২০২০ বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান
: গজারিয়ায় জয়া (১৫) নামে এক স্কুলছাত্রী চিরকুট লিখে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।

মঙ্গলবার (২৫মার্চ) রাত ৮টার দিকে উপজেলার টেঙ্গাচর ইউনিয়ন বিষদুন ভাটেরচর গ্রামে নানা কফিল উদ্দিনের বাড়ির ঘর থেকে গলায় ফাঁস দেয়া ঝুলন্ত লাশ উদ্ধার করে গজারিয়া থানা পুলিশ।

জয়া উপজেলার ইমামপুর ইউনিয়ন হোগলাকান্দি গ্রামের আক্তার হোসেনের মেয়ে ও ভাটেরচর দেএ মান্নান উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেনির ছাত্রী।

পুলিশ দুপুরে মরদেহ ময়না তদন্তের জন্য মুন্সীগঞ্জে মর্গে প্রেরন করেছে । এ ব্যাপারে নিহত জয়ার মা জানু বেগম গজারিয়া থানায়
অভিযোগ দায়ের করেছে।

স্থানীয় সুত্র জানান, স্বামীর সাথে বিচ্ছেদ হওয়ার পর বাবা কফিলউদ্দিনের বাড়ি দুই সন্তান নিয়ে ১৫ বছর ধরে বসবাস করছেন জানু বেগম। মঙ্গলবার রাত ৮টার দিকে পরিবারের লোকজন দেখতে পায় জয়া তার নিজ কক্ষে ঘরে আড়ার সাথে গলায় ওড়নার ফাঁস দিয়ে ঝুলন্ত রয়েছে।পরে থানা পুলিশকে খবর দেয়া হলে ঝুলন্ত মরদেহ উদ্ধার করে।

তার হাতে একটি চিরকুট পাওয়া যায় তাতে কি লিখা ছিলো তদন্তের স্বার্থে থানা পুলিশ মুখ খুলছে না।

গজারিয়া থানা এস আই হোসেন আলী বিষয়টি নিশ্চিত করে জানান, জয়ার মা জানু বেগম গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন