• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

আকিজের করোনা হাসপাতাল নির্মাণ কাজ ফের শুরু

নিজস্ব সংবাদ দাতা / ১৮২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ মার্চ, ২০২০

২৯ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

স্থানীয়দের সঙ্গে সমঝোতার পর করোনাভাইরাসের মহামারিতে আক্রান্তদের চিকিৎসার জন্য তেজগাঁওয়ে অস্থায়ী হাসপাতালের নির্মাণকাজ আবার শুরু করেছে আকিজ গ্রুপ। রোববার (২৯ মার্চ) সকাল থেকে হাসপাতাল নির্মাণের কাজ শুরু হয় বলে তেজগাঁও থানার ওসি মো. আলী হোসেন জানিয়েছেন।

ওসি বলেন, শনিবারের ভুল বুঝাবুঝির পর রাতেই সিদ্ধান্ত হয় যে, এটা মহৎ উদ্যোগ। এখানে অস্থায়ী ভিত্তিতে হাসপাতাল নির্মাণ হবে। ঘটনাস্থলে পুলিশের একটি টহল দল মোতায়েন আছে। সেখানে এখন কোনো ঝামেলা নেই।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সেখানকার স্থানীয় বাসিন্দা সাইফুল ইসলাম। তিনি বলেন, আকিজ গ্রুপ যে এখানে হাসপাতাল করবে তা স্থানীয় জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসন কেউই জানে না। তাই বিষয়টি নিয়ে একটা ভুল বুঝাবুঝি হয়েছে। এখন কোন সমস্যা নাই।

চীনের উহান শহরে প্রথম ধরা পড়া অতি ছোঁয়াছে নভেল করোনাভাইরাস ইতোমধ্যেই বিশ্বের ১৯১টি দেশে ছড়িয়েছে। প্রতিদিনই আক্রান্ত হচ্ছেন হাজার হাজার মানুষ। বাড়ছে মৃতের সংখ্যা। বাংলাদেশেও সংক্রমণ দেখা দিয়েছে। এ অবস্থায় ঢাকায় দ্রুত একটি হাসপাতাল তৈরির ঘোষণা দেয় আকিজ গ্রুপ। পরে নির্মাণ শুরু হলে এতে বাধা দেয় স্থানীয়রা। কিন্তু হাসপাতাল হলে করোনাভাইরাসের ঝুঁকিতে পড়বেন এমন আশঙ্কা থেকে শনিবার দুপুরে এলাকাবাসী তেজগাঁওয়ের শান্তা টাওয়ারের পাশে আকিজের জমিতে নির্মাণাধীন ওই প্রকল্পে গিয়ে বাধা দেয়।

দুই শতাধিক লোক আকিজের ওই স্থাপনায় গিয়ে নিরাপত্তাকর্মী ও নির্মাণ শ্রমিকদের ওপর হামলা করে এবং বলাকা মোড়ে বিক্ষোভ দেখায়। এতে নিরাপত্তাকর্মী ও নির্মাণ শ্রমিকসহ তিনজন আহত হয়েছেন। পরে স্থানীয়দের সঙ্গে সমঝোতার পর আবার শুরু হলো নির্মাণ কাজ।

পূর্বপশ্চিমবিডি


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন