• বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা মেঘনায় অটোরিকশার ধাক্কায় প্রাণ গেল ৬ বছরের শিশু আব্দুল্লাহর

সাংবাদিক সাগর চৌধুরীর উপর হামলাকারীদের অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি

নিজস্ব সংবাদ দাতা / ১৭৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২০

৩১ মার্চ ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,এম এইচ বিপ্লব সিকদার :
সাংবাদিক সাগর চৌধুরীর উপর সন্ত্রাসী হামলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে অবিলম্বে হামলাকারীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন। ডিইউজে’র দপ্তর সম্পাদক ডি এম আমিরুল ইসলাম অমর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানান। ঢাকা সাংবাদিক ইউনিয়ন-ডিইউজের সভাপতি কাদের গনি চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম।
বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, ডিইউজের সদস্য ও ডব্লিউনিউজ.কমের সম্পাদক সাগর চৌধুরী ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার নিজ বাড়িতে অবস্থানকালে তার উপর একদল সন্ত্রাসী অতর্কিত হামলা করে। এতে গুরুতর আহত হন তিনি। বর্তমানে তাকে ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। সাংবাদিকদের উপর এ ধরনের হামলা দুঃখজনক। বিচারহীনতার কারণেই সাংবাদিকদের উপর একের পর এক এ ধরনের হামলা করা হচ্ছে। হামলাকারীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন