ঢাকা   ০৭:০১:৪৪ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

২ কোটি পরিবারকে ৩০ হাজার কোটি টাকা নগদ প্রণোদনার প্রস্তাব সিপিডির

Reporter Name
  • Update Time : Monday, April 13, 2020,
  • 304 Time View
  • ৪ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৩ এপ্রিল ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :
করোনা ভাইরাসের সংক্রমণের কারণে বেকার হয়ে যাওয়া শ্রমজীবী মানুষদের অন্তত দুই মাস ৮ হাজার করে ১৬ হাজার টাকা নগদে প্রণোদনা দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। এতে ২ কোটি পরিবারের জন্য দুই মাসে প্রায় ৩০ হাজার কোটি টাকা লাগবে। যা জিডিপির প্রায় ১ শতাংশ।

আজ সোমবার এক সংবাদ সম্মেলনে দরিদ্র ও নিম্ন আয়ের শ্রমজীবীদের জীবিকা নির্বাহ করতে এবং একইসঙ্গে লকডাউনে সহায়তা করতে মোবাইল ব্যাংকিং হিসাবে নগদ টাকা প্রণোদনা দেয়ার প্রস্তাব করেছে সিপিডি। সরকারের সামাজিক নিরাপত্তা কর্মসূচির বাইরে সিপিডি এই প্রণোদনা দেয়ার সুপারিশ করেছে । আর প্রণোদনার চাপ সামলাতে সরকারকে কিছু খাতে ব্যয় কমানোর পরামর্শ দিয়েছে।

সংস্থাটি এক হিসাবে দেখিয়েছে, মাসে ১০ হাজারের নিচে আয় এমন ১ কোটি ৭০ লাখ খানা বা পরিবারের (৪ জনের) দুই মাসে ১৬ হাজার টাকা দিলে সরকারের ব্যয় হবে ২৬ হাজার ৯৬২ কোটি টাকা। এর মাধ্যমে ৬ কোটি ৬৪ লাখ মানুষকে এই বিপদের দিনে সুবিধা দেয়া যাবে।

আর মাসিক আয় ১১ হাজার টাকার নিচে বিবেচনায় নিলে পরিবারের সংখ্যা হবে ১ কোটি ৯০ লাখ এবং সুবিধাভোগ মানুষের সংখ্যা হবে ৭ কোটি ৫৭ লাখ। এক্ষেত্রে সরকারের খরচ হবে ২৯ হাজার ৮৫২ কোটি টাকা ।

সংবাদ সম্মেলন অনলাইনে সংযুক্ত হন- সিপিডির ফেলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন, গবেষণা পরিচালক ও সিনিয়র রিসার্চ ফেলো তৌফিকুল ইসলাম খান প্রমুখ।

সরকারের ইতিমধ্যে ঘোষিত বিভিন্ন প্রণোদনা পদক্ষেপ সম্পর্কে সিপিডি বলেছে, এসব প্রণোদনার মধ্যে সরাসরি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সুনির্দিষ্ট বরাদ্দ নেই। এছাড়া এর ৯৩ শতাংশই ব্যাংকনির্ভর, যার বড় অংশই অর্থায়নভিত্তিক। ব্যাংক খাতের স্বাস্থ্য আগে থেকেই ভালো নেই। এ খাতের জন্য প্রণোদনা বাস্তবায়ন বেশ চ্যালেঞ্জিং হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি