• শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

গজারিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে, নিহত ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৫৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২৭ মে, ২০২০

২৭ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান :
ঢাকা -চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশের চরবাউশিয়া এলাকায় ঢাকাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে তিনজন নিহত হয়েছেন। বুধবার সকাল সাড়ে ৭টার দিকে চরবাউশিয়া এলাকার মেঘনা-গোমতী সেতুর ঢালে এ ঘটনায় আরও ১০ জন আহত হন।

নিহতরা হলেন- বাদশা মিয়া (২৫), কাশীম মিয়া (৩৫) ও ইমরান হোসেন (২০)। তাদের সবার বাড়ি গাইবান্ধা জেলার সাঘাটা থানা এলাকায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গজারিয়া থানার ভবেরচর হাইওয়ে পুলিশের ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. নাসিরউদ্দিন মজুমদার জানান, হতাহতরা সবাই মাতারবাড়ি তাপ বিদ্যুত কেন্দ্রের শ্রমিক-কর্মচারী বলে প্রাথমিক ভাবে জানতে পেরেছেন।

পুলিশ, হাসপাতাল ও স্থানীয় সূত্র জানায়, ভোরে ঝড়ো বাতাস ও মুষল ধারে বৃষ্টির সময় ১৩-১৪ জন যাত্রী নিয়ে গাড়িটি ঢাকা যাওয়ার পথে মহাসড়কের মেঘনা-গোমতী সেতুর ঢালে দ্রুত গতিতে অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কে পাশের খাদে পড়ে যায়। আহতদের উদ্ধার করে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে দুইজন ও পরে একজন মারা যায়।
গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক মো. লিয়াকত হোসেন জানান, গুরুতর আহত তিন জনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে অপরদের চিকিৎসা দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন