• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার মৃত্যু

নিজস্ব সংবাদ দাতা / ১৯৪ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৮ মে, ২০২০

২৮ মে ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, সৈয়দ আনোয়ার :

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে কুমিল্লার হোমনা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা নাজমুন্নাহারের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন তিনি মারা যান। তিনি পরিবারের সঙ্গে ঢাকার বাড্ডা এলাকায় বসবাস করতেন। প্রতিদিন ঢাকা থেকে এসে হোমনায় অফিস করতেন।

উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তার বড়ভাই মোবাইল ফোনে জানান, তার পরিবারের সবাই করোনা আক্রান্ত হওয়ায় আইসোলেশনে ছিলেন। বুধবার রাতে নাজমুন্নাহারের জ্বর, কাশি ও শ্বাসকষ্ট দেখা দিলে বাড্ডা এলাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে সেখানে চিকিৎসাধীন তার মৃত্যু হয়।

এ ব্যাপারে হোমনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপ্তি চাকমা যুগান্তরকে বলেন, গত মার্চ মাসেই অফিস বন্ধ থাকায় তিনি ঢাকায় চলে যান। আজ তিনি চিকিৎসাধীন মারা গেছেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন