• রবিবার, ১৭ মে ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

বিমান ভাড়া করে সোহেল এফ রহমানও সস্ত্রীক গেলেন লন্ডনে

নিজস্ব সংবাদ দাতা / ২২৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

৩০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

করোনাভাইরাস মহামারির মধ্যে ফ্লাইট চলাচল বন্ধ থাকায় উড়োজাহাজ ভাড়া করে যুক্তরাজ্যে গেছেন দেশের অন্যতম শীর্ষ ব্যবসায়ী বেক্সিমকো গ্রুপের চেয়ারম্যান সোহেল এফ রহমান।

শুক্রবার একটি বিশেষ ফ্লাইটে স্ত্রীসহ লন্ডনের উদ্দেশ্যে রওনা দেন সোহেল এফ রহমান।

বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান মো. মফিদুর রহমান জানিয়েছেন।

মফিদুর রহমান গণমাধ্যমকে বলেন, একটা স্পেশাল ফ্লাইটে যেটা সালমান এফ রহমানের বড় ভাইয়ের যাওয়ার কথা। উনাদের (এম মোরশেদ খান) সাথে এটা কানেকটেড ছিল। উনারা দুইটা ফ্লাইট চার্টার করেছিলেন। একটাতে উনারা গেছেন, আরেকটায় সালমান এফ রহমানের বড় ভাই গেছেন।

প্রসঙ্গত, সোহেল এফ রহমান বেক্সিমকো গ্রুপের প্রতিষ্ঠাতা এবং বর্তমান ভাইস চেয়ারম্যান সালমান এফ রহমানের বড় ভাই।

এর আগে সালমান এফ রহমানের বেয়াই সাবেক পররাষ্ট্রমন্ত্রী এম মোরশেদ খানও বৃহস্পতিবার ভাড়া করা একটি বিমানে স্ত্রীসহ যুক্তরাজ্যে গেছেন।

সালমান এফ রহমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা। তার ছেলে আহমেদ সায়ান ফজলুর রহমানের (সায়ান এফ রহমান) সঙ্গে মোরশেদ খানের মেয়ের বিয়ে হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন