ঢাকা   ০২:৪১:৩২ পিএম, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মেঘনায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : Thursday, October 29, 2026,
  • 3 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

মেঘনা (কুমিল্লা) প্রতিনিধি: কুমিল্লার মেঘনা উপজেলায় আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা পরিষদের সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মৌসুমী আক্তারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট ড. খন্দকার মারুফ হোসেন।

সভায় বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) অমৃতা শারলীন রাজ্জাক, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সায়মা রহমান, কৃষি কর্মকর্তা শাহে আলম, মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহীদুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক আ. অদুদ মুন্সী, সদস্যসচিব সালাউদ্দিন সরকার, যুগ্ম আহ্বায়ক দিলারা শিরিন এবং মুক্তিযোদ্ধা ডেপুটি কমান্ডার মেজবাহ উদ্দিন বায়েজিদ।
এ ছাড়া বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, স্থানীয় সাংবাদিক, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। বিশেষ করে মাদক, কিশোর গ্যাং, চুরি, সন্ত্রাস ও চাঁদাবাজি প্রতিরোধে প্রশাসনের কার্যকর ও কঠোর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়। এসব অপরাধ নিয়ন্ত্রণে প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও স্থানীয় পর্যায়ে সংশ্লিষ্টদের সমন্বিত উদ্যোগের প্রয়োজনীয়তা আলোচনায় উঠে আসে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি