https://bindubanglatv.com/
দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি:
কুমিল্লার দাউদকান্দি উপজেলা মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৮ অক্টোবর) উপজেলা পরিষদে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী ড. খন্দকার মারুফ হোসেন।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জাকির হোসেন।
সভায় উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, জনসাধারণের বিভিন্ন সমস্যা ও সমসাময়িক বিষয় নিয়ে আলোচনা হয়। এ সময় চিহ্নিত সমস্যাগুলোর সমাধান এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে করণীয় নিয়ে গুরুত্ব দেওয়া হয়।