ঢাকা   ০৩:২৩:১৩ পিএম, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :

গুলিস্তানে ডিএসসিসির অভিযানে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ

Reporter Name
  • Update Time : Wednesday, October 28, 2026,
  • 2 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

নিজস্ব প্রতিবেদক, ঢাকা: রাজধানীর গুলিস্তানে ঢাকা ট্রেড সেন্টার ও ফুলবাড়িয়া সুপারমার্কেটসংলগ্ন ফুটপাত থেকে শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরিচালিত অভিযানে অবৈধ স্থাপনা গুঁড়িয়ে দেওয়ার পাশাপাশি মালামাল ও সরঞ্জাম জব্দ করা হয়।

ডিএসসিসির চারজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে এ অভিযানে শতাধিক উচ্ছেদকর্মী ও পুলিশের ছয় প্লাটুন সদস্য অংশ নেন। পে-লোডারসহ বিভিন্ন ভারী যন্ত্রপাতি ব্যবহার করে ফুটপাতের অবৈধ স্থাপনা অপসারণ করা হয়।

অভিযান পরিদর্শনকালে ডিএসসিসির প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম বলেন, রাজধানীর রাস্তা ও ফুটপাত দখলমুক্ত রাখতে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। হকারদের জন্য নির্দিষ্ট কিছু ফুটপাত, নৈশকালীন মার্কেট ও হলিডে মার্কেট নির্ধারণ করে দেওয়া হয়েছে। নির্ধারিত স্থান ছাড়া অন্য কোথাও হকারদের বসতে দেওয়া হবে না।

তিনি বলেন, গুলিস্তান থেকে সদরঘাট পর্যন্ত সড়ক সম্পূর্ণ পরিষ্কার রাখার উদ্যোগ নেওয়া হয়েছে। মূল সড়কে কোনোভাবেই হকার বসতে দেওয়া হবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি