https://bindubanglatv.com/
হোমনা (কুমিল্লা) প্রতিনিধি:কুমিল্লার হোমনায় বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৮ অক্টোবর) উপজেলা ও পৌর যুবদলের আয়োজনে র্যালি শেষে হোমনা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও শিক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ মো. সেলিম ভূঁইয়া।
উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ জামালের সভাপতিত্বে সভায় সঞ্চালনা করেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম জহির।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মাহফুজুল ইসলাম ভূঁইয়া, উপজেলা বিএনপির সভাপতি মো. মহিউদ্দিন, সাধারণ সম্পাদক মোজাম্মেল হক ভিপি মুকুল, সিনিয়র সহসভাপতি জাকির হাসান, পৌর বিএনপির সভাপতি সানাউল্লাহ সরকার, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম ও সিনিয়র সহসভাপতি আবদুল লতিফ।
এ ছাড়া বক্তব্য দেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট আজিজুর রহমান মোল্লা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহজাহান মোল্লা ও সাইফুল ইসলাম রাজা, যুগ্ম সাধারণ সম্পাদক শাহআলম হিমেল, পৌর যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব ভিপি অহিদুজ্জামান মোল্লাসহ স্থানীয় নেতারা।