• সোমবার, ১৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নোবিপ্রবি অর্থনীতি বিভাগের ৯ম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত মেঘনার মুগার চরে মাদকবিরোধী র‍্যালি শিক্ষার্থী লাঞ্ছনার অভিযোগে যশোর শিক্ষা বোর্ড সচিবের অপসারণ দাবিতে বিক্ষোভ নগরকান্দায় বিএনপির দুই নেতার বিরুদ্ধে ফেক আইডিতে অপপ্রচারের অভিযোগ উখিয়ায় বিজিবির অভিযানে ২ লাখ ইয়াবা উদ্ধার, চোরাকারবারি জয়নাল অধরা ফরিদপুরে ৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার, আদালতে এক বছরের কারাদণ্ড কোদালিয়া শহীদনগর ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা শামীম মুন্সীর অ্যাটর্নি জেনারেলের সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ পাঁচবিবিতে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদ্বোধন বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকীতে নোবিপ্রবি ছাত্রদলের দোয়া ও মিলাদ

গজারিয়ায় সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগের তিন নেতাসহ গুরুতর আহত ৮ জন

নিজস্ব সংবাদ দাতা / ১৯০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩০ মে, ২০২০

৩০ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম ডি ওসমান, গজারিয়া :

: গজারিয়ায় সন্ত্রাসীদের হামলায় ছাত্রলীগের তিনসহ ৮ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি প্রবীন আওয়ামীলীগ নেতা সাবেক চেয়ারম্যান দাইয়ম খানের তিন সন্তানকে শুক্রবার রাত দশটায় সন্ত্রাসীদের অতর্কিত হামলায় ছাত্রলীগের তিন নেতাসহ ৮ জন আহত হয়। রাতে চরচাষী খেয়াঘাটের পল্টন এলাকায় সন্ত্রাসী বাহিনী অতর্কিত হামলা করে মুন্সীগঞ্জের জেলা ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা বিষয়ক সম্পাদক সজীব খান, উপজেলা ছাত্রলীগের সহসভাপতি সেতু খান ও উপজেলা আওয়ামী স্বেচাসেবকলীগের সহসভাপতি কামরুল খানকে দাড়ালো অস্ত্র দিয়ে কুপিয়ে গুরত্বর জখম করেছে। দাইয়ম খান পরিবারের অভিযোগ সন্ত্রাসী হামলার নেতৃত্ব দিয়েছে খোদ গুয়াগাছিয়া ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন নিজেই । আশংকাজনক অবস্থায় তিন সহোদরকে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ( গৌরিপুর) ভর্তি করা হয়েছে। পরে তাদেরকে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রেফার্ড করা হয়েছে গজারিয়া থানায় গুয়াগাছিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির ছেলে রাজিব হোসেন খান বাদী হয়ে গুয়াগাছিয়া ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলী খোকন প্রধানকেসহ ১২ জন নাম দিয়ে একটি অভিযোগ দেন। এ ব্যাপারে গজারিয়া থানার ওসি তদন্ত মামুনুর রশিদ বলেন, অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন