ঢাকা   ০১:২৪:২১ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

করোনা :স্বাস্থ্যবিধি মানছেননা মেঘনাবাসী

Reporter Name
  • Update Time : Friday, June 5, 2020,
  • 206 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৫ মে,২০২০, বিন্দুবাংলা টিভি. কম, স্টাফ রিপোর্টার, মেঘনা থেকে ফিরে : কুমিল্লার মেঘনা উপজেলায় করোনা ভাইরাস প্রতিরোধে কোন প্রকার স্বাস্থ্যবিধি মানছেন না জনগণ। সাধারণ ছুটি শেষ হওয়ার পর, গণপরিবহন চালু হওয়ার পর থেকে স্বাভাবিক জীবন যাপন করতে কোনরুপ সচেতনতা অবলম্বন করেছেন না। বিন্দুবাংলা টিভির অনুসন্ধানে এই চিত্র দেখা গেছে। যা এই উপজেলায় করোনা পরিস্থিতি ভয়ংকর রুপ নিতে পারে। এ দিকে দিন দিন করোনা ভাইরাস সংক্রমণ এর রোগি বেড়েই চলছে। আজ ৩ জন সহ মোট ১৯ জন আক্রান্ত হয়েছে এর মধ্যে দুই জন সুস্থ হয়েছেন। বিশেষ হাট বাজারের ক্রেতা বিক্রেতার ভিড়, অসাবধানতার কারনে চায়ের দোকানের আডডা দেখলে মনেই হয়না দেশে করোনা ভাইরাস আছে। শিগগিরই প্রশাসনের নজরদারি আরও জোরালো করা জরুরি। অবাধে চলাফেরায় যানবাহনে চলাচলে তেমন শাড়িরিক দূরত্ব বজায় রেখে চলছেনা। মাঝে মাঝে মাস্ক পরতে দেখা গেলেও অনেক সময় খুলে চলতেই দেখা যাচ্ছে বেশি। এখনই নিয়ন্ত্রণ না করলে এত দিনের সকলের পরিশ্রম বৃথায় যাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি