ঢাকা   ০৪:৩৭:৫৩ পিএম, সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
দেশে সারের সংকট নেই, পর্যাপ্ত মজুত আছে: কৃষিমন্ত্রী ৫ জেলায় পুকুর দখল-ভরাট বন্ধে মনিটরিং কমিটি গঠনের নির্দেশ হাইকোর্টের আজকের তরুণ প্রজন্ম ও শিক্ষার্থীরাই জাতির ভবিষ্যৎ নেতৃত্ব : রাষ্ট্রপতি এনসিপির নতুন উপকমিটির দায়িত্বে আসিফ ও মনিরা হাম উপসর্গে আরও ৬ জনের মৃত্যু মিষ্টির শূন্য আসনে বিএনপির প্রার্থী এলিজা জামান প্রধানমন্ত্রীর সঙ্গে জাপান-বাংলাদেশ সংসদীয় মৈত্রী লীগ নেতাদের সাক্ষাৎ সত্যনিষ্ঠ সাংবাদিকরাই স্বৈরাচারের পতনে ভূমিকা রেখেছেন : রুহুল কবির রিজভী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি ঢাকার উন্নয়নে সবার অংশগ্রহণ ও সহযোগিতা চাইলেন সড়কমন্ত্রী

গজারিয়ায় ট্রাক ড্রাইভারের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই চেষ্টা,আটক-১

Reporter Name
  • Update Time : Saturday, July 11, 2020,
  • 201 Time View
  • ৩ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় ট্রাক ড্রাইভারের গলায় ছুরি ঠেকিয়ে ছিনতাই চেষ্টাকালে এক ছিনতাইকারীকে আটক করেছে এলাকাবাসী। এসময় আরেকজন ছিনতাইকারী পালিয়ে যায়।

আটককৃত নাম রিপন(১৯)। সে উপজেলার পুরান বাউশিয়া গ্রামের লিয়াকত আলীর ছেলে বলে জানা গেছে।

ট্রাক ড্রাইভার আল আমিন (২৫) জানান, মেঘনাম স্টীল মিলের গাড়ি চালান তিনি।শুক্রবার রাত সাড়ে নয়টার দিকে কারখানায় ট্রাক রেখে ভবেরচর বাস স্ট্যান্ডে রাতের খাবার খেতে আসতে ছিলেন তিনি। পথিমধ্যে গজারিয়া থানা সংলগ্ন এলাকায় আসলে একজন ছিনতাইকারী তার পথ রোধ করে তার কাছে দিয়াশলাই আছে কিনা জানতে চায়। আড়াল থেকে আরেকজন বেরিয়ে এসে তাকে টেনে রাস্তার পাশের ঝোপে নিয়ে যায়। এসময় তারা তার গলায় ছুরি ঠেকিয়ে তার সাথে থাকা একটি মোবাইল ফোন ও নগদ ১০ হাজার টাকা ছিনিয়ে নেয়। এ সময় ধস্তাধস্তিতে তিনি আহত হন, পরবর্তীতে পালিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন তাদের পেছন ধাওয়া দিলে একজন পালিয়ে গেলও আরেকজন জনতার হাতে ধরা পড়ে।

ট্রাকের মালিক বিল্লাল হোসেন জানান, এই ঘটনায় গজারিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের চেষ্টা চলছে।

গজারিয়া থানার এসআই ডালিম ফকির জানান, স্থানীয়রা একজন ছিনতাইকারীকে আটক করে থানায় সোপর্দ করেছে। জিজ্ঞাসাবাদে প্রাথমিকভাবে ঘটনায় সম্পৃক্ত থাকার কথা স্বীকার করেছে সে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি