• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অশুভ দৃষ্টিভঙ্গি সত্যকে কখনো পরাজিত করতে পারে না রায়পুরে নৃশংস হত্যাকাণ্ড: হোমনায় পাশাপাশি চার কবরে ঘুমালো নিঃশেষ হওয়া পরিবারটি জাতীয় যাকাত সংগ্রহে শীর্ষে ডিসি ফরিদা খানম ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ

মেঘনায় জীবনের নিরাপত্তা চেয়ে প্রধান শিক্ষকের জিডি

নিজস্ব সংবাদ দাতা / ১৭২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৩ জুলাই, ২০২০

১৩ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, এম এইচ বিপ্লব সিকদার : কুমিল্লার মেঘনা উপজেলায় সদ্য সাময়িক বরখাস্ত হওয়া চন্দন পুর এম এ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আঃ মালেক আখন্দ জীবনের নিরাপত্তা চেয়ে আজ মেঘনা থানায় একটি জিডি করেন। জিডি সূত্রে জানা যায় ফরিদ আজিজ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় পর থেকে আঃ মালেক আখন্দ কে প্রধান শিক্ষক পদ থকে পদত্যাগের জন্য চাপ দেয় কিন্তু তিনি পদত্যাগ না করায় কোন কারন ছাড়াই গত ১৩ জুন ম্যানেজিং কমিটি কোন কারণ ছাড়াই সাময়িক বরখাস্ত করেন। ফলে মালেক আখন্দ সাময়িক বরখাস্ত এর বিরুদ্ধে কোর্টে মামলা করলে ফরিদ আজিজ এর লোক শিবনগর গ্রামের খবির উদ্দিনের ছেলে মোঃ তপন ১১ জুলাই শনিবার চন্দনপুর বাজারের শাহিনের চায়ের দোকানে মাগরিবের নামাজরত সময় মালেক আখন্দ কে গাল মন্দ করে ফলে তিনি প্রানের ভয়ে সেখান থেকে সরে যান তাকে না পেয়ে সঙ্গে থাকা চচন্দনপুর গ্রামের মৃত আহছানউল্লাহ গাজীর ছেলে মোঃ রমজান কে মারধর করে। এমতাবস্থায় আঃ মালেক আখন্দ ও তার পরিবারের উপর যে কোন সময় হামলা হতে পারে ও চরম নিরাপত্তাহীনতার আশংকায় থানায় জিডি করেন। এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব ও চন্দনপুর এম এ উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ফরিদ আজিজের সাথে মোবাইলে যোগাযোগ করলে তিনি বলেন জিডি হয়েছে এই বিষয়ে আমি কিছুই জানিনা। আসলে আমি তেমন একটা গ্রামে থাকিনি এটা একটা নোংরা রাজনীতিতে আমাকে জড়ানো হচ্ছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন