• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১১:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দোহারে শাখা ছাত্রদলের বৃক্ষরোপণ ও বিশেষ দোয়া মাহফিল নগরকান্দায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে দোয়া ও আলোচনা সভা ইসলামী শিক্ষা দিবস উপলক্ষে জয়পুরহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল ত্রিশালে ইত্তেফাকুল উলামার ত্রি-বার্ষিক সম্মেলন, সদস্য-দায়িত্বশীলদের উপস্থিতির আহ্বান চিলমারী নদীবন্দর প্রকল্পে নিম্নমানের পাথর ব্যবহারের অভিযোগ, ক্ষুব্ধ স্থানীয়রা রাজশাহীতে ফ্ল্যাটে মিলল ২১০০ ইয়াবা, গ্রেপ্তার স্বামী-স্ত্রী চরফ্যাশনে ইয়াবা সেবনের অভিযোগে দুই যুবক গ্রেপ্তার পাঁচবিবির শিরতা দাখিল মাদ্রাসা পরিদর্শনে এমপি ফজলুর রহমান সাঈদ পাঁচবিবিতে অবৈধ বালু উত্তোলনের স্থান পরিদর্শন করলেন এমপি ফজলুর রহমান সাইদ মেঘনায় অবৈধভাবে বালু উত্তোলন: মনপুরায় ড্রেজারসহ আটক ৫

গজারিয়ায় গাইডওয়াল না থাকায় ঝুঁকিপূর্ণ আশ্রয়কেন্দ্র ভবন

নিজস্ব সংবাদ দাতা / ১৭৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২০

১৬ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,
গজারিয়া প্রতিনিধিঃ মুন্সিগঞ্জের গজারিয়ায় উপজেলায় বাউশিয়া ইউনিয়ন পোড়াচক বাউশিয়া উচ্চ বিদ্যমান সংলগ্ন বন্যা আশ্রয় কেন্দ্র মুল ভবনের মাটি সংলগ্ন পাকা ভাঙ্গা সহ ফাটল ধরেছে । অচিরেই মেরামত করে গাইড ওয়াল নির্মাণ না করলে মুল ভবনের নিচ ফ্লোর ফাটল সহ ভবন ভাঙ্গার আশংকা রয়েছে। এমন অভিযোগ স্কুল প্রধানের ।
স্কুল প্রধান শিক্ষক মোঃ হানিফ মিয়া জানান গত ১৫ – ১৬ অর্থ বছরের জুন মাসে বন্যা আশ্রয় কেন্দ্র টি নির্মাণ হয়েছে। মুল ভবনের মাটি সংলগ্ন পাকা ভাঙ্গা সহ ফাটল ধরেছে। জুকীর মূখে ভবনটি রক্ষা করতে দ্রুত গাইড ওয়াল নির্মাণের দাবি করছেন যথাযথ কর্তৃপক্ষের নিকটে ।
অপর দিকে অতি বৃষ্টির কারণে স্কুল মাঠের বৃহত্তর অংশের মাটি ভেঙ্গে পাশের নিচু জমিতে জমাট হয়েছে। ফলে স্কুল শিক্ষার্থীদের স্কুল মাঠে খেলাধুলা করার সুযোগ নেই ।
ত্রান ও দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা মোঃ তাজুল ইসলাম জানান বিষয়টি অবগত নেই। সরজমিনে দেখে মেরামত ও গাইড ওয়াল নির্মাণের প্রক্রিয়া করে বাজেট অনুমোদন হলে কাজ করতে হবে ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন