• বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় পৃথক অভিযানে গাঁজা-চোরাই মাল জব্দ চাঁদাবাজি,সন্ত্রাসী ও মাদককারবারি প্রতিহত করা হবে : ড.খন্দকার মারুফ প্রাইভেটকারে ৬০ কেজি গাঁজা, পুলিশের চোখ ফাঁকি দিয়ে চালক উধাও মেঘনায় ইয়াবাসহ আটক যুবক কারাগারে ডিইউজের আবাসন প্রকল্প বাস্তবায়নে সভা, সমবায় পুনর্গঠনের দাবি মেঘনায় অটোরিকশার ব্যাটারি চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, কিশোর আলাদা প্রক্রিয়ায় আদালতে প্রেরণ নদী খননে স্বচ্ছতা জরুরি এখন টিভিতে চার সাংবাদিকের ছুটি নিয়ে প্রতিবাদ সোমবার মেঘনায় জামায়াত ও যুবলীগ নেতার আধিপত্য ও পূর্ব শত্রুতা :সড়ক নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১আহত ৪ মেঘনার মাধবপুরে ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

কুষ্টিয়ায় র‍্যাবের বিশেষ অভিযানে যুবলীগ নেতা সম্রাট গ্রেফতার

নিজস্ব সংবাদ দাতা / ১৬১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৭ জুলাই, ২০২০

২৭ জুলাই ২০২০, বিন্দুবাংলা টিভি. কম,

এম,এইচ,আল-মামুন,কুষ্টিয়া :

কুষ্টিয়া শহর যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক জেড এম সম্রাট (৩১)কে বিদেশী পিস্তল,ম্যাগাজিন ও গুলিসহ পাবনা র‌্যাব-১২ গ্রেফতার করেছে । এ সময় র‍্যাব দ্বীন ইসলাম রাসেল (২৮) নামে তার এক সহযোগীকে অাটক করেছে।সোমবার(২৭ জুলাই)ভোর ৪টার দিকে কুষ্টিয়া সদর থানাধীন বড় আইলচারা এলাকা হতে র‍্যাব তাদের অাটক করে।সম্রাট কুষ্টিয়া শহরের রেনউইক কমলাপুর এলাকার আমিনুল ইসলামের ছেলে এবং রাসেল মজমপুর এলাকার মৃত গোলাম রসুলের ছেলে ।সিরাজগঞ্জ র‍্যাব-১২ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছে।
র‍্যাব জানায়, সিরাজগঞ্জ র‍্যাব-১২ এর সিও লেফট্যানেন্ট কর্ণেল খাইরুল ইসলাম(পিএসসি) নির্দেশে পাবনা র‍্যাব-১২ ক্যাম্পের কোম্পানি কমান্ডার সিনিয়র এএসপি অামিনুল ইসলাম এর নেতৃত্বে গোপন সংবাদের ভিত্তিতে পাবনা র‍্যাব ১২ এর একটি অাভিযানিক দল কুষ্টিয়া সদর থানার বড় আইলচারা এলাকায় অভিযান চালায়। এসময় র‍্যাব কুষ্টিয়া শহর যুবলীগের আহবায়ক জেড এম সম্রাট ও দ্বীন ইসলাম রাসেল নামের দুই সন্ত্রাসীকে ৩টি বিদেশি পিস্তল ৩টি ম্যাগজিন ও ৯ রাউন্ড গুলিসহ আটক করে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন