• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

১৩ হাজার শিক্ষার্থীর অ্যাডভোকেট তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত

নিজস্ব সংবাদ দাতা / ২২২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২০

২০ সেপ্টেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট :

আগামী ২৬ সেপ্টেম্বর অনুষ্ঠিতব্য আইনজীবী তালিকাভুক্তির লিখিত পরীক্ষা স্থগিত করেছে বাংলাদেশ বার কাউন্সিল। আজ রোববার বার কাউন্সিলের হিউম্যান রাইটস অ্যান্ড লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান অ্যাডভোকেট মো. মোখলেছুর রহমান বাদল বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

এদিকে বার কাউন্সিল সূত্রে জানা গেছে, করোনাভাইরাস পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটের হল না পাওয়ায় পরীক্ষা স্থগিত করেছে এ উদ্দেশে গঠিত এনরোলমেন্ট কমিটি। তবে আলোচনা সাপেক্ষে দ্রুত পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। এ ছাড়া পরীক্ষা স্থগিতের বিষয়ে বার কাউন্সিলের ওয়েবসাইটে নোটিশ প্রকাশ করা হবে।

এর আগে শিক্ষার্থীদের আন্দোলনের মুখে গত ২৭ জুলাই বার কাউন্সিলের এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ ১৩ হাজার শিক্ষার্থীর লিখিত পরীক্ষার নেওয়ার জন্য আগামী ২৬ সেপ্টেম্বর দিন নির্ধারণ করা হয়েছিল। আগে শুধু মৌখিক পরীক্ষার (ভাইভা) মাধ্যমে আইনজীবীদের সনদ দেওয়া হতো। তবে দিন দিন শিক্ষার্থীদের চাপ বাড়তে থাকায় আইনজীবী হতে বর্তমানে নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হতে হয়। আবার ওই তিন ধাপের যেকোনো একটি পরীক্ষায় শিক্ষার্থীরা একবার উত্তীর্ণ হলে পরবর্তী পরীক্ষায় তারা দ্বিতীয় ও শেষবারের মতো অংশগ্রহণের সুযোগ পান।

তবে দ্বিতীয়বারেও অনুত্তীর্ণ হলে তাদের পুনরায় শুরু থেকেই পরীক্ষায় অংশ নিতে হয়। সে অনুসারে ২০১৭ সালের ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্যে থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থী এবং ২০২০ সালে প্রায় ৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবীর মধ্যে এমসিকিউ উত্তীর্ণ আট হাজার ৭৬৪ শিক্ষার্থীসহ সর্বমোট ১২ হাজার ৮৫৮ জন সনদপ্রত্যাশী লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন