• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:০৩ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

স্কুলছাত্রীকে গণধর্ষণ: রিমান্ড শেষে কারাগারে এএসআই রায়হান

নিজস্ব সংবাদ দাতা / ২৬৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৮ নভেম্বর, ২০২০

স্কুলছাত্রী গণধর্ষণ মামলার প্রধান আসামি রংপুর মেট্রোপলিটন  ডিবি পুলিশের এএসআই রায়হানুল ইসলামকে ৫ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। রোববার (৮ নভেম্বর) বিকেলে আদালতে স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে অস্বীকার করায় তাকে কারাগারে পাঠানোর  এই  রংপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর আলম।

এর আগে, দুপুর আড়াইটার দিকে পুলিশি পাহারায় রায়হানুল ইসলামকে আদালতে হাজির করা হয়। এ সময় তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমুলক জবানবন্দি দিতে অস্বীকার করলে আদালতে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত,  গত ৪ নভেম্বর রায়হানুল ইসলামের ৫ দিনের রিমান্ড মজ্ঞুর করেন আদালত।

এ ব্যাপারে পুশিল ব‌্যুরো অব ইনভেস্টিগেশন্স (পিবিআই)-এর  এসপি জাকির হোসেন জানান, রিমান্ডে থাকার সময় রায়হান গুরুত্বপুর্ণ তথ্য দিয়েছেন।  এছাড়া, ভিকটিম নিজেও ম্যাজিস্ট্রেটের কাছে রায়হানের বিরুদ্ধে জবানবন্দি দিয়েছেন।

উল্লেখ‌্য, মামলার এজাহারে বলা হয়েছে, রংপুরের হারাগাছ এলাকার এক নবম শ্রেণির  ছাত্রীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলেন ডিবির এএসআই রায়হানুল ইসলাম।  সম্পর্কের সূত্র ধরে চলতি বছরের ২৪ সকালে ওই কিশোরীকে কেদারের পুল এলাকার শহিদুল্লাহ মিয়ার বাড়ির এক ভাড়াটিয়ার ঘরে ডেকে নেন রায়হানুল। সেখানে একই দিন রাতে রায়হানুল ও তার সহযোগীরা ওই ছাত্রীকে ধর্ষণ করেন।

এ ঘটনায়  ছাত্রীর বাবা বাদী হয়ে রায়হানুল ইসলাম রাজুর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ব‌্যক্তিদের আসামি করে হারাগাছ থানায় মামলা করেন। এরপর মামলা তদন্তের জন‌্য পিবিআইতে হস্তান্তর করা হয়।  এই পর্যন্ত রায়হানুলসহ ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন