ঢাকা   ০৯:১৭:৪৪ পিএম, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ইয়াবাসহ গ্রেপ্তার এএসআই আজিজ কারাগারে

Reporter Name
  • Update Time : Monday, November 9, 2020,
  • 270 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া রাজধানীর যাত্রাবাড়ী থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. আজিজের জামিন আবেদন নামঞ্জুর তাকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

রোববার (৯ নভেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদ-উর-রহমান শুনানি শেষে এ আদেশ দেন।

এর আগে গেন্ডারিয়া থানা পুলিশ এএসআই আজিজকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আসামির পক্ষে তার আইনজীবী জামিন আবেদন করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

সংশ্লিষ্ট থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা এসএম সালোয়ার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাতে রাজধানীর গেন্ডারিয়ার মিল ব্যারাক এলাকা থেকে ১৪৮ পিস ইয়াবাসহ আজিজকে গ্রেপ্তার করে র‌্যাব-১০। পরে তার বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় মামলা দায়ের করে পুলিশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি