• রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে আলোচনা সভা ও দোয়া জয়পুরহাটে তরুণ ক্রিকেটারদের উৎসাহিত করতে জার্সি বিতরণ জয়পুরহাট সরকারি কলেজে জুলাই-আগস্ট শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্ট উদ্বোধন দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি

এসআই আকবর গ্রেপ্তারে খুশি রায়হানের স্বজনরা

নিজস্ব সংবাদ দাতা / ১৮০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২০

০৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্ট

সাময়িক বরখাস্ত পুলিশের এসআই আকবর হোসেন গ্রেপ্তার হওয়ায় সন্তোষ প্রকাশ করেছেন পুলিশ ফাঁড়িতে নির্যাতনে মৃত রায়হান আহমদের স্বজনরা।

আজ সোমবার (৯ নভেম্বর) দুপুরে সিলেটের কানাইঘাট উপজেলার সীমান্ত এলাকা থেকে আকবরকে গ্রেপ্তার করে পুলিশ।

তাৎক্ষণিক অনুভূতি প্রকাশ করে রায়হানের মা সালমা বেগম সাংবাদিকদের বলেন, ‘আকবর ধরা পড়ায় আমরা খুশি। আমরা চাই, সঠিক বিচার হোক। রায়হানকে যেভাবে আকবর ও তার সহযোগীরা অত্যাচার করে মেরেছেন, আকবরসহ তাদের শাস্তি হোক।’

আর রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি বলেন, ‘এসআই আকবরসহ সকল সহযোগীদের বিচার চাই, ফাঁসি চাই।’

গত ১১ অক্টোবর সিলেটের বন্দর বাজার ফাঁড়িতে ধরে নিয়ে টাকার জন্য রায়হান আহমেদকে (৩৩) নির্যাতনের অভিযোগ ওঠে। পরে তার মৃত্যু হয়। এ ঘটনায় সিলেট কোতয়ালি থানায় অজ্ঞাতনামাদের বিরুদ্ধে মামলা করেন রায়হানের স্ত্রী তাহমিনা আক্তার তান্নি। মামলায় ফাঁড়ির পুলিশের বিরুদ্ধে তার স্বামীকে নির্যাতন করে মেরে ফেলার অভিযোগ করেন তিনি। এরপর থেকে ফাঁড়ির ইনচার্জ আকবর হোসেন গা-ঢাকা দেন।

পরে পরিবারের অভিযোগের ভিত্তিতে রায়হানের মৃত‌্যুর ঘটনায় তদন্ত কমিটি গঠন করে সিলেট মেট্রোপলিটন পুলিশ। পুলিশ হেফাজতে রায়হানকে নির্যাতন ও মৃত্যুর প্রাথমিক সত্যতা পায় ওই কমিটি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন