ঢাকা   ০৬:০১:৫১ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অর্থপাচার মামলায় রাশেদ চিশতীর জামিন স্থগিত

Reporter Name
  • Update Time : Thursday, November 12, 2020,
  • 265 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১১ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

অর্থপাচার মামলায় ফার্মারস ব্যাংকের রাশেদ চিশতীর জামিন স্থগিত করে দিয়েছেন হাইকোর্ট।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে দুদকের পক্ষে ছিলেন মো. খুরশিদ আলম খান, রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

আইনজীবী খুরশিদ আলম খান বলেন, আদালত তার জামিন প্রশ্নে নতুন করে রুল জারি করেছেন এবং রুল নিষ্পত্তি না হওয়া পর্যন্ত জামিন স্থগিত করেছেন।

এর আগে নিম্ন আদালত রাশেদ চিশতীকে জামিন দিয়েছিলেন। পরে এই জামিন আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিভিশন আবেদন করে দুর্নীতি দমন কমিশন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি