• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৫:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেশ নিয়ে কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না: মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সংসদ উপনেতার পদে নতুন মুখ, নাকি এবারও শূন্য? তারেক রহমানের সম্ভাব্য দিল্লি সফর ঘিরে তুঙ্গে কূটনৈতিক তৎপরতা শিক্ষকদের অশ্রু মুছতে ২ হাজার ১০০ কোটি টাকা দেওয়া হয়েছে: শিক্ষামন্ত্রী খালেদা জিয়ার ৮২তম জন্মদিন উপলক্ষে রাজশাহীতে দোয়া ও দুঃস্থদের খাবার বিতরণ পুত্রবধূর বিরুদ্ধে চাচা শাশুড়ির মুখে ফুটন্ত পানি ঢেলে দেওয়ার অভিযোগ ১৫ আগস্ট ঘিরে যশোরে হাই অ্যালার্ট, ছয়টি পয়েন্টে চলছে তল্লাশি সামিট এলএনজি টার্মিনাল থেকে জাতীয় গ্রিডে গ্যাস সরবরাহ শুরু দীর্ঘদিনের মামলার জটিলতা শেষ, মালিককে জমির দখল বুঝিয়ে দিলেন আদালত শিশুদের জন্য পাঁচ বিশেষায়িত হাসপাতাল চালুর ঘোষণা প্রধানমন্ত্রীর

কিশোরগঞ্জে চাকুসহ কিশোর গ‌্যাংয়ের ৩ সদস‌্য আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২০ নভেম্বর, ২০২০

২০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, কিশোরগঞ্জ প্রতিনিধি :

কিশোরগঞ্জে জেলা শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকা থেকে তিনটি চাকুসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে আটক করেছে র‌্যাব।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেলে র‌্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী কমান্ডার এম শোভন খান বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

এম শোভন খান জানান, আটক তিন জনের মধ্যে শুভ দাস (১৮) কিশোরগঞ্জ জেলা শহরের বত্রিশ নতুন পল্লী এলাকার হারাধন দাসের ছেলে, রিফাত আহমেদ সাবের (১৭) বত্রিশ নূরানী সড়ক এলাকার শফিকুল ইসলাম মুকুলের ছেলে এবং আতিকুল ইসলাম (১৭) নগুয়া এতিমখানা রোডের আয়াতুল ইসলামের ছেলে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত পৌনে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শহরের বত্রিশ জেলা স্মরণী এলাকা থেকে তাদের আটক করা হয়। এসময় ঘটনাস্থল থেকে অজ্ঞাত আরও দুই-তিনজন পালিয়ে যায়। কথিত বড়ভাইদের ছত্রছায়ায় কিছু কিশোর অপরাধ কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে।

র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কিশোর গ্যাংয়ের তিন সদস্য জানায়, তারা কথিত বড়ভাই শাওনের (কটিয়াদী উপজেলার সুতিরবাজার গ্রামের শওকত মিয়ার ছেলে বর্তমানে বত্রিশ নূরানী মোড়ের লাদেন মিয়ার ভাড়াটিয়া) নির্দেশে সেখানে সমবেত হয়েছিল। শাওন বিভিন্ন সময় বিভিন্ন অপরাধমূলক কার্যক্রমে তাদের নেতৃত্ব দেয় বলে জানায় তারা।

এম শোভন খান বলেন, ‘শাওনসহ পলাতক অন্যদের আইনের আওতায় আনার জন্য র‌্যাবের অভিযান অব্যাহত রয়েছে। আটক তিন কিশোরের বিরুদ্ধে কিশোরগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন