• রবিবার, ২১ জুন ২০২৬, ০৩:৩৪ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং

কারাগারে বিয়ে: ধর্ষণ মামলার সেই আসামির জামিন আদেশ সোমবার

নিজস্ব সংবাদ দাতা / ২০৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ২৯ নভেম্বর, ২০২০

২৯ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ধর্ষণ মামলার এক আসামি ফেনী কারাগারে থেকে বাদীকে বিয়ে করে মুক্তির জন্য জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছন। সোমবার (৩০ নভেম্বর) এ বিষয়ে আদেশ দিবেন আদালত। রোববার (২৯ নভেম্বর) বিচারপতি এম. ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য এ দিন ধার্য করেন।

আসামি জিয়া উদ্দিনের আইনজীবী ফারুক আলমগীর চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রসঙ্গত, ১৯ নভেম্বর ফেনীর কারাগারে আসামি জিয়া উদ্দিনের সঙ্গে বিয়ে হয় ধর্ষণের শিকার ওই তরুণীর।

মামলার আসামি জহিরুল ইসলাম ওরফে জিয়া উদ্দিনের বাড়ি সোনাগাজীর চরদরবেশ ইউনিয়নে।

গত ২৭ মে জেলার সোনাগাজীর চরদরবেশ এলাকার এক তরুণীকে ধর্ষণ করেন তার প্রেমিক জহিরুল ইসলাম জিয়া। ঘটনার দিনই জিয়ার বিরুদ্ধে ধর্ষণ মামলা দায়ের করেন ভুক্তভোগী। গত ২৯ মে জিয়াকে গ্রেপ্তার করে সোনাগাজী মডেল থানা পুলিশ।

বিচারিক আদালতে ব্যর্থ হয়ে জিয়ার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করেন তিনি। পরে গত ১ নভেম্বর বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের বেঞ্চ আদেশ দেন জিয়া ওই মেয়েকে বিয়ে করলে জামিনের বিষয়টি বিবেচনা করা হবে। ওই আদেশের পরই ফেনী জেলা কারাগারে তাদের বিয়ে সম্পন্ন হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন