ঢাকা   ০৫:৪৬:৩২ পিএম, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যানি কারসন জঙ্গল সলিমপুরে সারদার আদলে পুলিশ একাডেমি হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী হামে নতুন রোগী ১,৪২৮, মৃত্যু ৪ ফ্যামিলি কার্ডের নামে টিপসই নিয়ে বিয়ের ‘কাবিননামা’ করার অভিযোগ সংস্কৃতি বিষয়ক মন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের পার্লামেন্টারি প্রতিনিধিদলের সাক্ষাৎ জাপানে যাচ্ছেন ১৭ বিচারক, ৬ আইনজীবী মহাখালী বাস টার্মিনালে দাঁড়িয়ে থাকা এসি বাসে আগুন প্রধানমন্ত্রীর হাত ধরেই দেশের উন্নয়ন ও মানুষের ভাগ্যের পরিবর্তন হবে: প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু ডিসেম্বরের আগে গঙ্গা চুক্তি, মার্চের মধ্যে পদ্মা ব্যারেজ: পানিসম্পদ মন্ত্রী নিরাপদ পানি নিশ্চিতে বড় পরিকল্পনা : স্থানীয় সরকারমন্ত্রী

আফগানিস্তানে বিক্রি হওয়া বাংলাদেশি নারীর ফেরার আকুতি

Reporter Name
  • Update Time : Monday, November 30, 2020,
  • 229 Time View

৩০ নভেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

আজ থেকে ৪০ বছর আগে পাকিস্তানে বিক্রি হওয়া শোভা নামের এক বাংলাদেশি নারী ২০ বছর ধরে আফগানিস্তানে আছেন। তিনি সেখান থেকে ফিরতে সরকারের সাহায্য চেয়েছেন।

আফগানিস্তানের প্রভাবশালী গণমাধ্যম ফাজকের সাংবাদিক সাইফুল্লাহ মাফতুনের কাছ থেকে শোভার খবর মিলেছে।

শোভাকে উদ্ধৃত করে সাইফুল্লাহ মাফতুন জানিয়েছেন, ১৩ হাজার রুপিতে বাংলাদেশি এই নারীকে পাকিস্তান থেকে কিনে নেন আফগানিস্তানের এক ব্যক্তি। ওই ব্যক্তি শোভাকে বিয়ে করেন। তার আরও দুই স্ত্রী আছে।

শোভার বাড়ি ঢাকায়। বাংলাদেশে তার বিয়ে হয়েছিল। সেই সংসারে দুই সন্তান-জাকির হুসেইন এবং মুজিবুর রহমান।

শোভা জানিয়েছেন, স্বামী মারা যাওয়ার পর দেবরদের সঙ্গে সম্পত্তি নিয়ে তার বিরোধ দেখা দেয়। জায়গা-জমি লিখে না দিলে তাকে মেরে ফেলার হুমকি দেয় তারা।

শোভা একদিন অসুস্থ হয়ে পড়লে দেবর তাকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সেখানে চিকিৎসকের সহায়তায় শোভাকে অজ্ঞান করা হয়।

শোভার কথায়, ‘আমার বাকি ঘটনা মনে নেই। জ্ঞান ফিরে বুঝতে পারি আমি পাকিস্তানে আছি। দেরা ইসমাইল খান নামের এক লোক জানায়, সে আমাকে কিনে এনেছে।’

‘লোকটা আমাকে বলেছিল, যারা তার বাড়িতে আসে, সবাইকে বিক্রি করা হয়। প্রতিদিন কমপক্ষে দুই-তিন জনকে বিক্রি করা হয়।’

এভাবে একদিন শোভাকে কিনে নেন আফগানিস্তানের আবদুল হাবিব। তার সঙ্গে গজনী প্রদেশের কারাবাগ জেলায় ২০ বছর ধরে সংসার করছেন তিনি।

আফগান স্বামীর সংসারে শোভার কোনো সন্তান নেই।

শোভা একটি দাতব্য সংস্থার মাধ্যমে বড় ছেলের সঙ্গে যোগাযোগ করতে পেরেছেন। ছোট ছেলে মারা গেছে আগেই।

শোভা জানিয়েছেন, শেষ বয়সে তিনি আর আফগানিস্তানে থাকতে চান না। ফিরতে চান নাতিনাতনিদের কাছে। কিন্তু অর্থের অভাবে ফিরতে পারছেন না।

শোভার আফগান স্বামী বলছেন, ‘ও বাংলাদেশে গেলে আমার কোনো আপত্তি নেই। কিন্তু পাঠানোর মতো অত অর্থ আমার নেই। বিত্তবানদের সাহায্য পেলে শোভা তার ছেলের কাছে ফিরতে পারবে।’

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি