• শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঢাকার নবাবগঞ্জে জাঁকজমকপূর্ণ গোল্ডকাপ ফুটবলের ফাইনাল পত্নীতলায় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের ৫ ইউনিয়ন কমিটিকে শোকজ উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে বেরিয়ে স্থানীয় যুবককে গুলি, এলাকায় আতঙ্ক ভোলায় ২ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক নোবিপ্রবিতে পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের ১০ম ব্যাচের বিদায় সংবর্ধনা যশোরে পুকুরে ডুবে তিন স্কুলছাত্রীর মর্মান্তিক মৃত্যু জয়পুরহাট সরকারি কলেজে অকৃতকার্য শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে মতবিনিময় সভা শ্রীপুরে কথিত মোবাইল সাংবাদিকতার নামে হয়রানি বন্ধ হোক তারেক জিয়া পরিষদের ভোলা জেলা শাখার ২২ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এপিএসসির উপদেষ্টা মনোনীত শামীমা পারভিন

গজারিয়ায় সাংবাদিকের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন তীব্র প্রতিবাদ কর্মসূচি পালিত

নিজস্ব সংবাদ দাতা / ১৭০ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৭ ডিসেম্বর, ২০২০

৬ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, গজারিয়া প্রতিনিধি:

মুন্সিগঞ্জ জেলার গজারিয়া বিজয় টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়নের উপর অতর্কিত হামলার প্রতিবাদে মানববন্ধন ও তীব্র প্রতিবাদ কর্মসূচি পালন করেছে গজারিয়া প্রেসক্লাব । রোববার বিকালে গজারিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

গজারিয়া প্রেসক্লাবের সাথে একাত্মতা প্রকাশ করে এই মানববন্ধনে ও প্রতিবাদ কর্মসূচি পালনে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, গজারিয়া প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক মুন্সীগঞ্জের কাগজের সম্পাদক আরোফিন মোল্লা, সিনিয়র সহ-সভাপতি এসএম নাসির উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মুকবুল হোসেন, কার্যকরী সদস্য আজিজুল হক পার্থ প্রমুখ।

বক্তারা আমিরুল ইসলাম নয়নের উপর হামলার তীব্র নিন্দা জ্ঞাপন ও ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন। উল্লেখ, গত ৪ নভেম্বর বালুয়াকান্দি উত্তর পাড়া জামে মসজিদে বিজয় টিভির জেলা প্রতিনিধি ও দৈনিক আমাদের সময় গজারিয়া উপজেলা প্রতিনিধি আমিরুল ইসলাম নয়ন উপর হামলায় চালায়।তাকে মারাত্মক আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন