• রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৩:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
নগরকান্দা উপজেলা হবে মাদকমুক্ত মডেল উপজেলা করার অঙ্গীকার বাকেরগঞ্জে পরিচ্ছন্নতার বার্তা নিয়ে মাঠে ইউএনও, ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন যশোরে ১৮৫ বোতল অবৈধ মাদকদ্রব্যের সিরাপসহ গ্রেপ্তার ২ নগরকান্দা উপজেলা চেয়ারম্যান পদে স্বতন্ত্র প্রার্থী মাহাবুব শেখের ঘোষণা সুনামগঞ্জ সীমান্তে নিষিদ্ধ আওয়ামী লীগের মিছিল, তাহিরপুর-মধ্যনগরে উত্তেজনা ২১ বছরেও নেই সেন্ট্রাল ড্রেনেজ, অল্প বৃষ্টিতেই ভেসে যায় নোবিপ্রবির সড়ক-মাঠ বাকেরগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রস্তুতি সভা নোবিপ্রবিতে ১১ বছরের অনিয়ম-দুর্নীতি তদন্তে ৭ সদস্যের কমিটি বিশ্বম্ভরপুরে ডিবির অভিযানে ভারতীয় ফুচকা ও কাভার্ডভ্যানসহ ৬৫ লাখ টাকার মালামাল জব্দ, আটক ২ মানুষের তৃষ্ণা নিবারণে ত্রিশালে আল-হক ফাউন্ডেশনের ৩টি সুপেয় পানির টিউবওয়েল স্থাপন

নাঙ্গলকোটে সরকারি রাস্তা দখল করে মার্কেট ও দেয়াল নির্মাণ

নিজস্ব সংবাদ দাতা / ২৪৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃরবিউল তালুকদার মিলন,

কুমিল্লা দঃ জেলা প্রতিনিধিঃ নাঙ্গলকোটের মক্রবপুর গ্রামের কাজী মার্কেটে সরকারী রাস্তার জায়গা দখল করে মার্কেট ও দেয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। এতে অন্তত ৫০ পরিবারকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা নির্বাহী অফিসার বরাবরে লিখিত অভিযোগ করেছে ভূক্তভোগীরা।
অভিযোগ সূত্রে জানা যায়, নাঙ্গলকোট-পেরিয়া সড়কের মক্রবপুর কাজী মার্কেট থেকে পশ্চিম দিকে আব্দুল মমিনের বাড়ী পর্যন্ত ১৬ফুট প্রস্থের প্রায় ৯০০ ফুট দৈঘ্যের একটি সরকারী রেকর্ডভূক্ত রাস্তা রয়েছে। কিন্তু দীর্ঘ দিন যাবৎ মক্রবপুর গ্রামের মৃত কাজী আব্দুল হকের ছেলে তাজুল ইসলাম শাহীন, নজরুল ইসলাম, কাজী মো: অপু প্রভাব বিস্তার করে সরকারী রাস্তা দখল করে মার্কেট ও বাউন্ডারি দেয়াল নির্মাণ করে জবর দখল করে আসছে। ফলে ওই রাস্তায় চলাচলকারী ৫০টি পরিবারকে দীর্ঘদিন যাবৎ চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া রাস্তা দখলের কারণে তাদের খাদ্য সামগ্রী, মালামাল নিয়ে রিকশা ও সিএনজি চালিত অটোরিক্সা নিয়ে বাড়ী যেতে পারছেনা। অভিযোগের আলোকে নাঙ্গলকোট ভূমি অফিসের সার্ভেয়ার রুহুল আমিন পরিমাপ করে রাস্তার অংশ চিহিৃত করে সীমানা পিলার স্থাপন করেন।
রাস্তা দখলের বিষয়ে অভিযুক্ত অপু বলেন, জায়গা পরিমাপের বিষয়ে আমাদেরকে অবহিত করা হয়নি।
এ ব্যাপারে নাঙ্গলকোট উপজেলা সহকারী কমিশনার ভূমি মিল্টন বিশ্বাস বলেন, সার্ভেয়ার পরিমাপ করে সরকারী রাস্তার সীমানা নির্ধারণ করেছে, তিনি প্রতিবেদন দাখিল করলে পরবর্তীতে ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে সরকারী ভূমি উদ্ধারে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন