• শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় এইচএসসি পরীক্ষার প্রথম দিনে অনুপস্থিত ৪ পরীক্ষার্থী মেঘনায় ভোরে আঞ্চলিক সড়কে নারীর মরদেহ উদ্ধার বালতি দিয়ে মেপে জিআর চাল বিতরণে প্রশ্ন উঠেছে মেঘনায় চায়ের দোকানে গাঁজা বিক্রি করা সেই রিপন কারাগারে মাদকের আগ্রাসনে নীরবতা ভাঙার এখনই শেষ সময় প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্দেশনা :বাবুরহাট–মতলব বেড়ীবাঁধ–দাউদকান্দি সড়ক ১০.৩০ মিটার প্রশস্ত করার উদ্যোগ মেঘনার মুগার চর কে আলী উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি মেঘনায় ডাকবাংলোর অধিগ্রহণকৃত জমি পরিদর্শনে জেলা পরিষদ প্রশাসক পুলিশ প্রশাসনে বড় রদবদল, ২১ কর্মকর্তার বদলি-পদায়ন মেঘনা থানার হত্যা চেষ্টা মামলার আসামি আদালতে প্রেরণ

করোনা: মাসে ৩ হাজার করে টাকা পাবেন দুস্থ শ্রমিকরা

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১০ ডিসেম্বর, ২০২০

১০ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

করোনা মোকাবিলায় রপ্তানিমুখী পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন ও দুস্থ শ্রমিকরা মাসিক ৩ হাজার টাকা হারে তিন মাস আর্থিক সহায়তা পাবেন। অনুদানের অর্থ সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্ট বা মোবাইল ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে। সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় এ অর্থ সহায়তা দেবে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জার্মান সরকার।

এ লক্ষ্যে বৃহস্পতিবার (১০ ডিসেম্বর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধির কাছে অনুষ্ঠানিকভাবে একটি চুক্তিপত্র হস্তান্তর করা হয়েছে।

গত ২ ডিসেম্বর ইউরোপীয় ইউনিয়নের অর্থায়নে বাস্তবায়নাধীন ‘সাপোর্ট টু ন্যাশনাল সোশ‌্যাল সিকিউরিটি স্ট্র্যাটিজি রিফর্ম ইন বাংলাদেশ’ প্রোগ্রামের চুক্তির অ্যাডেন্ডাম নাম্বার ১ স্বাক্ষরিত হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের পক্ষে সচিব বেগম ফাতিমা ইয়াসমিন ও ইউরোপীয় ইউনিয়নের পক্ষে অ‌্যাকটিং ডিরেক্টর ফর ডেভেলপমেন্ট কো-অর্ডিনেশন জেইন লুইস ভিলে চুক্তিতে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে জানানো হয়, এই চুক্তির আওতায় কোভিড-১৯ মোকাবিলায় রপ্তানিমুখী পোশাক, চামড়াজাত পণ্য ও পাদুকা শিল্পের কর্মহীন হয়ে পড়া ও দুস্থ শ্রমিকদের জন্য সামাজিক সুরক্ষা কার্যক্রম পরিচালনার জন্য বাংলাদেশ সরকারকে ১১৩ মিলিয়ন ইউরো অনুদান দেওয়া হবে। এর মধ্যে ইউরোপীয় ইউনিয়ন দেবে ৯৩ মিলিয়ন ইউরো এবং ফেডারেল জার্মান সরকার দেবে ২০ মিলিয়ন ইউরো। সরকার ইতোমধ্যে নতুন এ সামাজিক সুরক্ষা কার্যক্রমের নীতিমালা জারি করেছে। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ শ্রম অধিদপ্তর চারটি শিল্প সংগঠনের সহায়তায় এ কার্যক্রম বাস্তবায়ন করছে। চলতি ডিসেম্বরেই অনুদান দেওয়া শুরু হবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন