ঢাকা   ০৬:১০:২৩ এএম, শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ই-কমার্স প্রতারণা, গ্রেপ্তার ৬

Reporter Name
  • Update Time : Monday, December 14, 2020,
  • 282 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

১৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

ই-কর্মাসে প্রতারণার অভিযোগে ৩ চক্রের ৬ প্রতারককে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে প্রতারণা করার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।

সোমবার (১৪ ডিসেম্বর) দুপুরে ডিএমপির গণমাধ্যম শাখা থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, রোব ও সোমবার রাজধানীর বিভিন্ন স্থানে গোপন সংবাদে অভিযান পরিচালনা করে গোয়েন্দারা। এ সময় সুনিদিষ্ট তথ্য-প্রমাণের ভিত্তিতে ওই ৬ জনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তারা আরও জনান, গ্রেপ্তারকৃত চক্রের সদস্যরা দীর্ঘ প্রায় চার বছর ধরে অনলাইনে ব্যবসার নামে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে আসছে । তারা নিম্নমানের পণ্য সামগ্রী সরবরাহ করে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে।  তাদের রিমান্ডে নিয়ে তথ্য আদায় করে চক্রের বাকি সদস্যদের গ্রেপ্তা করা হবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি