• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

৬১ বীরাঙ্গনার তালিকা প্রকাশ করে প্রজ্ঞাপন জারি

নিজস্ব সংবাদ দাতা / ১৮৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বিজয় দিবসের আগের দিন ৬১ জন নারী মুক্তিযোদ্ধার (বীরাঙ্গনা) তালিকা প্রকাশ করেছে সরকার। রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এ প্রজ্ঞাপন জারি করেছে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী প্রকৃত বীর মুক্তিযোদ্ধার তালিকা, সরকারের রুলস অব বিজনেস ১৯৯৬ এর সিডিউল-১-এর তালিকা ৪১ এর ৫ নম্বর ক্রমিকে প্রদত্ত ক্ষমতাবলে জামুকার ৭০তম সভার সিদ্ধান্ত মোতাবেক নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) তালিকার গেজেট প্রকাশ করা হলো।

৬১ নারী মুক্তিযোদ্ধা (বীরাঙ্গনা) হলেন মোসা. সিজু বেগম, বেগম আছকিরূন নেছা, আশালতা পাল, রেনুকা চক্রবর্তী, মোছা. রেনু বেগম (মৃত), সাহেরা বেগম, মোছা. জরিনা বিবি, মোসা. রোপন বেওয়া, মোছা. মোজেফা খাতুন, হাজেরা বেগম, ফুল বরু ওরফে ফুল বানু, মনোয়ারা বেগম, সালেহা বেগম, আনোয়ারা বেগম, ছৈতুন নেছা, রিজিয়া বেগম, মৃত জোবেদা, মৃত হাচেন ভানু, মৃত হাচন ভানু, মৃত জয়ফুল, মৃত ছকিনা খাতুন, মৃত ফুল ভানু, মোছা. মনোয়ারা বেগম, জমিলা বেগম, তুলসী চন্দনা রায়, রাহেলা বেগম, মোছা. মানিকজান, মোছা. হালিমা বেগম, মোছা. ইয়ারজান, মোছা. সমর্থভান, মোছা. রেখা বেগম, মোছা. হাজেরা বেগম, মোছা. হালিমা বেগম, মোছা. ছায়েরা খাতুন, মোছা. ফরিদা বেগম, মোছা. লাইলী বেগম, মোছা. ফাতেমা বেগম, আয়েশা বেগম, মোসা. সালেহা খাতুন, তরুন বালা, মায়া রানী সাহা, মোসা. হাজেরা বেগম, মোছা. সুফিয়া বেগম, মোছা. হোসনেয়ারা বেগম, জামিরুন নেছা, জয়নব বিবি, জয়তুন বেগম, হাজেরা বেগম, খুদেজা, রুকেয়া, মমতা, আলিপজান, রহিমা বেগম, নবিরুন বেগম, সিমন্তী রানী চন্দ, জোৎস্না বেগম, আসমা বেগম, মোছা. জামেনা খাতুন, আমেনা বেগম, সুমি বিশ্বাস ও গুরুদাসী মন্ডল।

রাষ্ট্রপতির আদেশক্রমে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের উপসচিব রথীন্দ্র নাথ দত্ত এ প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন