• মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
চালিভাঙ্গায় বিএনপির দিনব্যাপী গণসংযোগ আগামীকাল মেঘনায় কাবিটা প্রকল্পের সভাপতিই অর্থ আত্মসাতের অভিযোগ তুললেন ইউপি চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে কাগজের সংস্কারের চেয়ে জরুরি মগজের সংস্কার মেঘনায় যৌথ বাহিনীর অভিযানে দেশীয় অস্ত্রসহ আটক ১ মেঘনায় দৈনিক বাংলাদেশের আলো’র ১৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন মেঘনায় মাদক ব্যবসার অভিযোগে বাবা – মেয়েকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী স্বাস্থ্যমন্ত্রী থাকাকালে মেঘনায় যুগান্তকারী উন্নয়ন করেছিলেন ড. মোশাররফ হোসেন: ড. খন্দকার মারুফ মেঘনায় সেনাবাহিনীর অভিযানে চাঁদাবাজ আটক দাউদকান্দিতে ১০ দলীয় জোটের প্রার্থীর নির্বাচনী জনসভায় আসছেন জামায়াতের আমীর মেঘনায় গণ অধিকার পরিষদ বিএনপির প্রচারণায় মাঠে নামেনি

ইসলামের বিরুদ্ধে কোনো কাজ করবে না সরকার: পরিকল্পনামন্ত্রী

নিজস্ব সংবাদ দাতা / ১১৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, ইসলামের বিরুদ্ধে সরকার কোনো কাজ করবে না, একটি গোষ্ঠী বাংলাদেশের শান্তি নষ্ট করার জন্য ইসলামকে রাজনৈতিক লাঠি হিসেবে ব্যবহার করছে।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) দুপুরে হাওর এলাকার জনগণের জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ বিষয়ক সেমিনারে সুনামগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ভিডিও কনফারেন্সে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

এম এ মান্নান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সব ধর্মের মানুষকে সমান চোখে দেখেন। ধর্মবর্ণ-নির্বিশেষে সবার কল্যাণেই আমরা কাজ করে যাচ্ছি।

তিনি বলেন, এখানে উপস্থিত থাকা ইমামদের বলতে চাই আপনারা এ সব কথায় কান দিবেন না, ইসলামের অবমাননা হয় এমন কোনো কাজ সরকার করবে না। যারা রাতের আধারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার হুমকি দিচ্ছে তাদের সকলকে আইনের আওতায় আনা হবে।

সুনামগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ, অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ শরীফুল ইসলাম, জীবনমান উন্নয়ন ও জীববৈচিত্র্য সংরক্ষণ প্রকল্পের পরিচালক মো.আব্দুর রাজ্জাক, সুনামগঞ্জ ডেপুটি সিভিল সার্জন ডা.আশরাফুল হক, সুনামগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মো.আবু ছিদ্দিকুর রহমান, নুরুউদ্দিন আহমদ প্রমুখ।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন