• বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ০৯:২৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
গোয়াতলা–নাগলা সড়কে ওভারলোড বালুবাহী ট্রাকের দাপট বাস স্টেশন থাকার পরও হালুয়াঘাটে সড়কের দুই পাশে গাড়ি পার্কিং ত্রিশালে ‘অবৈধ’ বালুর ঘাটের কর্মীকে ইউএনওর মারধরের অভিযোগ ঘুষ না দেওয়ায় ঠিকাদারের হাত ভেঙে দেওয়ার অভিযোগ পৌর কর্মকর্তার বিরুদ্ধে কালিয়াকৈরে তীব্র বিদ্যুৎ-সংকট, দিনে ১০-১২ ঘণ্টা লোডশেডিংয়ে ব্যাহত রপ্তানি পাঁচবিবির আওলাইয়ে এমপি ফজলুর রহমান সাঈদকে ঘিরে প্রাণবন্ত মতবিনিময় জয়পুরহাটে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’ সিজন-২ আয়োজনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত নোয়াখালীতে আইনশৃঙ্খলা ও অপরাধ পরিস্থিতি পর্যালোচনা করলেন ডিআইজি মেঘনায় যে কারণে মাদকসহ সামাজিক বিপর্যয় ঠেকানো যাচ্ছে না ত্রিশালে বাংলাদেশ খেলাফত মজলিসের ৩৩ সদস্যের কমিটি পুনর্গঠন

বাংলাদেশ থেকে ১২ হাজার কর্মী নেবে জর্ডান

নিজস্ব সংবাদ দাতা / ১৭৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৫ ডিসেম্বর, ২০২০

১৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

তৈরি পোশাক কারখানার জন্য মধ্যপ্রাচ্যের দেশ জর্ডানের একটি কোম্পানি বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ কর্মী নেবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

মঙ্গলবার (১৫ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানান মন্ত্রী।

ড. মোমেন বলেন, আমি আপনাদের একটি সুখবর দিতে চাই। এক বছরে বাংলাদেশ থেকে ১২ হাজার দক্ষ শ্রমিক নেবে জর্ডানের তৈরি পোশাক খাতের একটি কোম্পানি। নতুন এই নিয়োগ প্রক্রিয়া সরকারি মাধ্যমে হবে।

এসব কর্মীদের নিয়োগ প্রক্রিয়া রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি রপ্তানিকারক কোম্পানি বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) মাধ্যমে সম্পন্ন হবে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।

পররাষ্ট্রমন্তী জানান, কিছুদিনের মধ্যে জর্ডানের সেই নিয়োগকর্তা এবং তার দল বাংলাদেশ সফরে আসবেন।

জর্ডানে বাংলাদেশ দূতাবাসের তথ্য বলছে, সেখানে প্রায় ৭০ হাজার বাংলাদেশি শ্রমিক রয়েছেন। যাদের মধ্যে ৪৫ হাজারই পোশাক কারখানায় কাজ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন