• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ১০:৫৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

এবার ওমানের সঙ্গে বিমানের সব ফ্লাইট বাতিল

নিজস্ব সংবাদ দাতা / ১৯৮ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২১ ডিসেম্বর, ২০২০

২১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সৌদি আরবের পর এবার মধ্যপ্রাচ্যের দেশ ওমানের সঙ্গে আগামী এক সপ্তাহের ফ্লাইট বাতিল ঘোষণা করেছে বাংলাদেশ বিমান।

করোনা মহামারির কারণে ওমান সরকার নিষেধাজ্ঞা দেয়ায় ২২ ডিসেম্বর ২০২০ থেকে এক সপ্তাহের জন্য মাস্কাটগামী বাংলাদেশ বিমানের সব ফ্লাইট বাতিল করা হয়েছে

সোমবার (২১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

বাতিলকৃত ফ্লাইটগুলোর যাত্রীদের জন্য ফ্লাইট পুনরায় চালুর পর আসন খালিসাপেক্ষে অগ্রাধিকার ভিত্তিতে আসন বরাদ্দ করা হবে বলে জানিয়ে রাষ্ট্রীয় বিমান সংস্থা।

এর আগে সকালে করোনা সংক্রমণ রোধে সৌদি আরবে ফ্লাইট নিষেধাজ্ঞার কারণে সোমবার থেকে জেদ্দা, রিয়াদ ও দাম্মাম রুটে এক সপ্তাহের জন্য ফ্লাইট বাতিল ঘোষণা করে বাংলাদেশ বিমান।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন