• শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

বাসা থেকে বিসিএস কর্মকর্তার লাশ উদ্ধার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৬ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ ডিসেম্বর, ২০২০

২৪ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে সুব্রতা অধিকারী (৩৩) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার বিকেলে লাশ উদ্ধারের সময় তাকে গলায় ফাঁস দেওয়া অবস্থায় পাওয়া যায়। স্বজনরা তার মৃত্যুর কারণ সম্পর্কে কিছু বলতে রাজি হননি। পুলিশ বলছে, ময়নাতদন্তে তার মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।

পুলিশের রমনা বিভাগের উপকমিশনার সাজ্জাদুর রহমান বলেন, সুব্রতা অধিকারী ৩১তম বিসিএসে উত্তীর্ণ হয়ে সরকারি চাকরি করছিলেন। তার স্বামী সঞ্জীব কর্মকার ঘটনার সময় বাসায় ছিলেন না।

পারিবারিক সূত্র বলছে, সুব্রতা ডেপুটি ডিভিশনাল কন্ট্রোলার অব অ্যাকাউন্টস হিসেবে কর্মরত ছিলেন। তিনি পরিবারের সঙ্গে ধানমন্ডির এক নম্বর সড়কের ২১ নম্বর বাড়ির এ-৪ ফ্ল্যাটে থাকতেন। তার স্বামী সঞ্জীব বরিশালে চাকরি করেন। বুধবার বিকেলে বাসার বাথরুমে ভেন্টিলেটরের সঙ্গে গলায় ফাঁস দেওয়া অবস্থায় সুব্রতার লাশ পাওয়া যায়। পরে পুলিশকে বিষয়টি জানানো হয়।

পুলিশ বলছে, খবর পেয়ে স্বজনের সহায়তায় লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। মৃতের গলায় আঘাতের চিহ্ন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন