• শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ড্যাবের ইফতারে শৃঙ্খলা উপ-কমিটির সদস্য হলেন কামরুজ্জামান প্রান্তিক ব্যবসায়ীদের মূসক অজ্ঞতা: দায় কার মেঘনায় এখনো খেজুর পৌঁছেনি বললেন উপজেলা প্রকল্প কর্মকর্তা বিএনপির সংরক্ষিত নারী আসনে মনোনয়ন চাইলেন দিলারা শিরিন সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে মাদক কারবারিসহ ৩৪ জন গ্রেপ্তার মেঘনায় বিগত দিনে নিম্নমানের সামগ্রীতে নির্মিত পাকা ঘাটলাগুলো এখন পরিত্যক্ত কাঠালিয়া নদীতীরে তরুণদের ব্যতিক্রমী খোলা আকাশে ইফতার মেঘনায় সাইবার ইউজার দলের উদ্যোগে ইফতার মাহফিল ও আলোচনা সভা জনবান্ধব পুলিশ গঠনে প্রয়োজন জনগণের সক্রিয় সহযোগিতা রূপগঞ্জে ৪ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক কারবারি গ্রেপ্তার

অবশেষে কারামুক্ত সাংবাদিক কাজল

নিজস্ব সংবাদ দাতা / ১৫৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

২৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

দীর্ঘ কারাভোগের পর অবশেষে মুক্তি পেলেন ফটোসাংবাদিক শফিকুল ইসলাম কাজল। শুক্রবার (২৫ ডিসেম্বর) বেলা সোয়া ১১টার দিকে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তিনি ছাড়া পান।

এ সময় কারাফটকে পরিবারের সদস্যসহ স্বজনরা উপস্থিত ছিলেন। সাংবাদিক কাজলের ছেলে মনোরম পলক এ তথ্য নিশ্চিত করেন। পৌনে ১২টার দিকে বাবাকে নিয়ে বাসায় পৌঁছান বলে জানান তিনি।

এর আগে গত ১৭ ডিসেম্বর হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত ভার্চুয়াল বেঞ্চ দুই মামলায় কাজলের জামিনের আদেশ দেন।

রাজধানীর শেরেবাংলা নগর থানায় দায়ের করা আরেক মামলায় গত ২৪ নভেম্বর কাজলকে জামিন দেন হাইকোর্ট। এর আগে ১৯ অক্টোবর সাংবাদিক কাজলকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে হাইকোর্ট রুল জারি করেন।

গত ৯ মার্চ রাজধানী ঢাকার শেরেবাংলা নগর থানায় কাজলসহ ৩২ জনের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে প্রথম মামলা করেন মাগুরা-১ আসনের সরকার দলীয় সংসদ সদস্য সাইফুজ্জামান শেখর। ১০ ও ১১ মার্চ রাজধানীর হাজারীবাগ ও কামরাঙ্গীরচর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে আরও দুটি মামলা হয় কাজলের বিরুদ্ধে।

১০ মার্চ সন্ধ্যায় রাজধানীর হাতিরপুলের ‘পক্ষকাল’ কার্যালয় থেকে বের হওয়ার পর নিখোঁজ হন শফিকুল ইসলাম কাজল। নিখোঁজের ৫৩ দিন পর গত ২ মে রাতে যশোরের বেনাপোল সীমান্তে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের অভিযোগে কাজলকে আটক করে বিজিবি। অনুপ্রবেশের দায়ে তার বিরুদ্ধে মামলাও করা হয়। পরের দিন সেই মামলায় কাজলের জামিন মঞ্জুর হলেও যশোর কোতোয়ালি মডেল থানায় দায়ের করা অন্য মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে কারাগারে পাঠানো হয়। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

বৃহস্পতিবার কাজলের পক্ষে তার আইনজীবী জায়েদুর রহমান নিম্ন আদালতে জামিননামা দাখিল করেন। এরপর শুক্রবার তিনি কারামুক্ত হলেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন