• রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
জুলাই ইস্যুতে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি রাজনৈতিক বক্তব্য ছাত্রীকে তুলে নিয়ে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ মেঘনায় নিহত কুহিনূরের পরিবারকে জামায়াত নেতার সমবেদনা, ক্ষতিগ্রস্ত ঘরবাড়ি পরিদর্শন নগরকান্দা উপজেলা পরিষদ চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা, দোয়া ও সমর্থন চাইলেন হাফিজুর রহমান শরীফ ৫নং কাইচাইল ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা বিএনপি নেতা খায়রুজ্জামান মিয়ার ভারতে নেওয়ার আগে স্বরাষ্ট্রমন্ত্রীকে টিএফআই সেলে রাখা হয়েছিল: চিফ প্রসিকিউটর হালুয়াঘাটের দর্শারপাড়, খন্দকপাড়া, দক্ষিণ খয়রাতুরি ও রঘুনাথপুর এলাকার মাদক ব্যবসায়ীদের তালিকা প্রশাসনের হাতে মুকসুদপুর উপজেলা বিএনপির সহসভাপতি পদ হারালেন রবিউল ইসলাম বাংলাদেশে বিনিয়োগে আগ্রহ দেখাচ্ছেন যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা: সার্জিও গর বর্তমান সংসদের দিকে দেশের ৩৬ কোটি চোখ নিবদ্ধ: ভারপ্রাপ্ত স্পিকার

রাজধানীতে ৩৮ জুয়াড়ি গ্রেপ্তার

নিজস্ব সংবাদ দাতা / ২৩৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ২৫ ডিসেম্বর, ২০২০

২৫ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নিয়মিত অভিযানের অংশ হিসেবে রাজধানীর কদমতলী ও চকবাজার এলাকায় ৩৮ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব)। এ সময় তাদের কাছ থেকে নগদ টাকা ও কার্ড জব্দ করা হয়েছে। শুক্রবার (২৫ ডিসেম্বর) বিকেলে র‌্যাব-১০ থেকে এসব তথ‌্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার দিনগত রাতে র‌্যাবে কদমতলীর মুন্সিখোলা সাকিনস্থ চেয়ারম্যান লুৎফর রহমান সড়ক এলাকায় অভিযান চালায়। এ সময় ১৯ জুয়াড়িকে গ্রেফতার করে। সে সময় ১৮টি মোবাইল, ৪৬৮ পিস জুয়া খোলার কার্ড ও নগদ ৫২ হাজার ৩০০ টাকা জব্দ করে তারা।

গ্রেপ্তারকৃতরা হলেন- আব্দুল মোমিন, মো. মজিবুর রহমান শিকদার, মো. কালু ড্রাইভার, মো. রনি, মতিউর রহমান, মো. খলিল, মো. স্বপন মিয়া, হাজী নজরুল ইসলাম, মো. মনিরুল ইসলাম, মো. নয়ন, মো. সুমন, মো. বুলু, মো. সুমন, মো. তৌয়ব খান, মো. সিদ্দিক, মো. বিল্লাল মিয়া, মো. সোলায়মান, মো. আদু এবং মো. মামুন। একই সময়ে চকবাজার মডেল থানা এলাকায় আরও ১৯ জুয়াড়িকে গ্রেপ্তার করে র‌্যাব। এসময়, তাদের কাছ থেকে ১৬ প্যাকেট জুয়া খেলার কার্ড, নগদ ৮১ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলমগীর, আব্দুর রহিম, মো. সিদ্দিকুর রহমান, মোহাম্মদ হাসান, মো. রুবেল , মোহাম্মদ এনামুল, মো. আব্দুস সালাম, মোহাম্মদ জাকির, মো. মিজানুর রহমান মো. কবির, মো. ভুট্টো, মো. শুকুর মিয়া, মো. রফিকুল ইসলাম, মো. ইমরান, মো. মিরাজ, মোহাম্মদ আজিজুল, মো. হৃদয়,মো. ইব্রাহিম এবং মো. আব্দুল করিম।

র‌্যাব জানিয়েছে, গ্রেপ্তার করা ব‌্যক্তি পেশাদার জুয়াড়ি। তারা দীর্ঘদিন ধরে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করছে।

গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় পৃথক মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছে র‌্যাব।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন