ঢাকা   ১০:০৪:৩৯ পিএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে ঢুকতে ‘পাস’ লাগবে

Reporter Name
  • Update Time : Sunday, December 27, 2020,
  • 203 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৭ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

এখন থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রবেশ করতে ‘পাস’ নিতে হবে। মহামারি করোনাভাইরাসের সেকেন্ড ওয়েভ শুরুর কারণে প্রবেশাধিকার সংরক্ষণে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। রোববার (২৭ ডিসেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর গত ২৪ ডিসেম্বর স্বাক্ষরিত আদেশ প্রকাশ করেছে।

আদেশে বলা হয়েছে, শীত মৌসুমে করোনা ভাইরাস সংক্রমণের দ্বিতীয় ওয়েব প্রতিরোধে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে প্রবেশাধিকার সংরক্ষণের লক্ষ্যে প্রবেশের আগে সতর্কতার সঙ্গে স্বাস্থ্যবিধি মেনে কর্তৃপক্ষের নিকট থেকে ‘পাস‘ সংগ্রহের জন্য দর্শনার্থীসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অনুরোধ করা হলো। আদেশে ‘পাস’ অনুমোদনের জন্য [email protected] ঠিকানায় আগে থেকে আবেদন করা যাবে। ‘পাসে’ সাক্ষাৎকারীর নাম, কর্মস্থল, সাক্ষাতের তারিখ, সাক্ষাতের উদ্দেশ/সাক্ষাতকারী কর্মকর্তার নাম এবং সাক্ষাৎকারীর মোবাইল নম্বর উল্লেখ থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি