ঢাকা   ০১:৩৮:৫০ পিএম, রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

‘পাপুলের স্ত্রী-কন্যার জামিন হয়, খালেদা জিয়ার হয় না’

Reporter Name
  • Update Time : Monday, December 28, 2020,
  • 243 Time View
  • ৫ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২৮ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘বিচার বিভাগ স্বাধীনভাবে কাজ করছে, সরকারের কোনো হস্তক্ষেপ নেই’- আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের এমন দাবির প্রেক্ষিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন না পাওয়ার বিষয়টি আবারো সামনে এনেছেন দলটির জ্যোষ্ঠ সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবীর রিজভী আহমেদ।

রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব বিচার বিভাগের স্বাধীনতার কথা বলেছেন। তার নমুনা আপনারা দেখেছেন গতকাল (২৭ ডিসেম্বর)। শত শত কোটি টাকার দুর্নীতি আর পাচারের সঙ্গে জড়িত সংসদ সদস্য পাপুলের স্ত্রী ও কন্যা জামিন পেয়েছেন। অথচ মিথ্যা অভিযোগে এদেশের তিনবারের প্রধানমন্ত্রী, দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী খালেদা জিয়াকে জামিন দেওয়া হয় না।’ সোমবার (২৮ ডিসেম্বর) দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, এই দেশে এখন হত্যাকাণ্ডের আসামিদের জামিন হয়, ক্যাসিনোকাণ্ডের হোতাদের জামিন হয়, টাকা পাচারকাণ্ডের হোতাদের জামিন হয়, অথচ জামিন হয় না গণতন্ত্রকামী নেতাকর্মীদের।

‘বিএনপি নির্বাচনে আসে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে’, ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে রিজভী বলেন, ‘ওবায়দুল কাদের সাহেব মনঃপীড়ায় ভুগছেন। ওবায়দুল কাদের সাহেবের কথাতেই বোঝা যায় যে, নির্বাচনে বিএনপি না আসুক, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেই তাঁরা প্রশ্নবিদ্ধ হচ্ছেন। কারণ বিএনপির অংশগ্রহণের কারণে তাদের বিজয়ী হতে ভোটকেন্দ্র দখল করতে হয়, নির্বাচনে সহিংসতা করতে হয়, ভোটারদের ভয় দেখাতে হয়। ফলে তাদের স্বরূপ জনগণের সামনে উন্মোচিত হয়ে প্রশ্নবিদ্ধ হয়ে পড়ে।’

আমনের ভরা মৌসুমে আড়তদার-মিলাররা চালের দাম বাড়াচ্ছে বলে কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক যে মন্তব্য করেছেন তার সমালোচনা করে রিজভী বলেন, ‘দেশে কোনো সরকার আছে বলে জনগণ মনে করে না। প্রতিদিন পাল্লা দিয়ে বাড়ছে চাল-ডাল-তেলসহ নিত্যপণ্যের দাম। নিম্ন ও মধ্যম আয়ের মানুষ এখন ধ্বংসের দ্বারপ্রান্তে। তাদের ক্রয়ক্ষমতা একেবারেই নেই। আসলে সরকারদলীয় সিন্ডিকেটের কারণেই নিত্যপণ্যের দাম বাড়ছে। সিন্ডিকেটের টাকার ভাগ সরকারের মন্ত্রীদের কাছেও যায়। তাই বাজার হয়ে পড়েছে নিয়ন্ত্রণহীন।’

‘দেশে আওয়ামী গণতন্ত্র চলছে’ বলে মন্তব্য করে বিএনপির এই জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব বলেন, ‘আজ দেশব্যাপী ২৪টি পৌরসভায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এই নির্বাচনগুলোও আগের অবস্থার মতোই রক্তপাত ও ডাকাতির নির্বাচন। এখন পর্যন্ত প্রাপ্ত তথ্যমতে প্রশাসনের সহায়তায় আওয়ামী সন্ত্রাসীরা অধিকাংশ পৌর নির্বাচনি এলাকায় তাণ্ডবলীলা চালাচ্ছে। সরকারের ‘হার্ড হিটিং’ ইমেজ বজায় রাখতে ভোটারসহ বিএনপি নেতাকর্মীদের ওপর আক্রমণ চলছে বেপরোয়াভাবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি