ঢাকা   ১০:০৬:৪৭ পিএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় গুলশান থানার এসআই কামরুল নিহত

Reporter Name
  • Update Time : Thursday, December 31, 2020,
  • 203 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

৩১ ডিসেম্বর ২০২০, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর বিমানবন্দর এলাকায় সড়ক দুর্ঘটনায় গুলশান থানার উপ-পরিদর্শক (এসআই) কামরুল ইসলাম (৩৩) নিহত হয়েছেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, এসআই কামরুল মোটরসাইকেল চালিয়ে যাচ্ছিলেন। রাত ১১টার দিকে এপিবিএন মাঠের পশ্চিম পাশের ওই এলকায় অজ্ঞাত একটি যানবাহন তার মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই নিহত হন এসআই কামরুল।

বাচ্চু মিয়া জানান, এসআই কামরুলকে ঢাকা মেডিকেল হাসপাতালের ইর্মাজেন্সিতে আনার পরপরই তিনি মারা গেছেন। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

তার বাড়ি সিরাজগঞ্জের কাজীপুর উপজেলায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি