• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা তথ্য ও সম্প্রচার মন্ত্রীর পদ ছাড়লেন জহির উদ্দিন স্বপন ই-হেলথ প্ল্যাটফর্ম চালুর উদ্যোগ, কয়েক জেলায় পাইলট প্রকল্পের নির্দেশ প্রধানমন্ত্রীর ১০ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ হলে শিল্প খাতে লোডশেডিং কমবে: বাণিজ্যমন্ত্রী ভোলাকে মূল সড়ক নেটওয়ার্কে যুক্ত করতে মহাসড়ক নির্মাণের সিদ্ধান্ত কলেরা প্রতিরোধে দেশের উচ্চঝুঁকিপূর্ণ ১৪ এলাকায় টিকাদান শুরু তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে এখন পূর্ণ মন্ত্রী দুইজন আগামীকাল বঙ্গভবনে উঠবেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল কুমিল্লায় একদিনে ৩৯ মাদকবিরোধী অভিযান, ইয়াবা-গাঁজাসহ গ্রেপ্তার ৬৫ রিজভীর সঙ্গে ড. খন্দকার মারুফ হোসেনের সৌজন্য সাক্ষাৎ

পাকিস্তানে হিন্দু মন্দিরে আগুন, আটক ২৬

নিজস্ব সংবাদ দাতা / ২৪১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শুক্রবার, ১ জানুয়ারি, ২০২১

০১ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকার একটি মন্দিরে হামলা চালিয়ে তাতে আগুন ধরিয়ে দিয়েছে দুর্বৃত্তরা। বুধবার (৩০ ডিসেম্বর) দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় এলাকা পেশোয়ার থেকে ৬২ মাইল দূরের একটি গ্রামে এই ন্যক্কারজনক ঘটনা ঘটেছে। এ ঘটনায় ২৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা একটি উগ্রপন্থী দলের সদস্য।

এদিকে খাইবার পাখতুনখোয়ার কারাক জেলার তেরি গ্রামে সংঘটিত এই ভয়াবহ ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপকভাবে শেয়ার করা হচ্ছে। ভিডিওতে দেখা যায়, জনতা ১৯২০ সালের আগে নির্মিত মন্দিরটিতে আগুন দিচ্ছে।

জেলা পুলিশ প্রধান ইরফানুল্লাহ খান বলেছেন, অন্তত ১২০০ মানুষ হিন্দু মন্দিরটি ধ্বংস করার উদ্দেশ্যে এ হামলা করেছে। মন্দিরটিতে নিয়মিত পূজা-অর্চনা করা হয় না। কয়েক বছর ধরে এটি পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। সাম্প্রতিক সংস্কারকাজের সময়ও এটির দিকে নজর দেওয়া হয়নি।

আরেক পুলিশ কর্মকর্তা ফজল এএফপিকে জানান, হামলার অভিযোগে এখন পর্যন্ত ২৬ জনকে আটক করা হয়েছে। আরও ৫০ জনের খোঁজ চলছে। ভিডিও দেখে তাদের শনাক্ত করা হয়েছে।

পাকিস্তান হিন্দু কাউন্সিলের নেতা রমেশ কুমার বলেছেন, তারা সুপ্রিম কোর্টের সামনে গিয়ে এ অন্যায়ের প্রতিবাদ করবেন। সূত্র : হিন্দুস্তান টাইমস।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন