• শনিবার, ২০ জুন ২০২৬, ০১:৩৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন মেঘনা-তিতাস উপজেলার চরের জমি দ্বন্দ্বে প্রশাসনের কঠোর হস্তক্ষেপ জরুরি, হতে পারে হতাহত জিয়া শিশু কিশোর মেলার গাজীপুর মহানগর কমিটির অনুমোদন মৌলভীবাজার থেকে ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচির তৃতীয় ধাপ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী রম্য: বিদ্যুৎহীন আলোর দেশে জুন ক্লোজিং দুই দশক ধরে সওজের জমি দখল করে ৭০ দোকান নির্মাণ, কোটি টাকার বাণিজ্য! কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ও বৃত্তি প্রদান চাহিদা ১২ মেলে ৫-৬ মেগাওয়াট : অন্ধকারে মেঘনা

মহাখালীতে ছুরিকাঘাতে কিশোর খুন

নিজস্ব সংবাদ দাতা / ১৯৯ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২ জানুয়ারি, ২০২১

০২ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

রাজধানীর মহাখালীতে ছুরিকাঘাতে আরিফ (১৬) নামে এক কিশোর খুন হয়েছে।এ ঘটনায় আহত হয়েছে সোহাগ ও হাসান নামে আরো দুজন। শুক্রবার (১ জানুয়ারি) রাত সাড়ে দশটার দিকে এ ঘটনা ঘটে।

জানা যায়, শুক্রবার রাতে ৬ থেকে ৭ জন মিলে মহাখালী কাঁচাবাজার এলাকার একটি হোটেলে খেতে যাওয়ার সময় আরিফ, সোহাগ ও হাসানকে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে জনি ও নুরুসহ আরো কয়েকজন। পরে তাদের বন্ধু রবিনসহ অন্যরা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে আসে। সেখানে কর্তব্যরত চিকিৎসক আরিফকে মৃত ঘোষণা করেন। আহত হাসান ও সোহাগ ঢামেকে চিকিৎসাধীন রয়েছে।

তবে কী কারণে তাদের ওপর হামলা হয়েছে সে বিষয়ে এখন পর্যন্ত কিছু নিশ্চিত করতে পারেনি রবিন। তার দেওয়া তথ্য থেকে জানা যায়, জনি ও নুরু মহাখালী ফ্লাইওভারের নিচে থাকে এবং তারা মাদকাসক্ত।

বনানী থানার ওসি নুরে আজম মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, মহাখালী কাঁচাবাজারের সামনে এ ঘটনা ঘটেছে। কিন্তু কী কারণে এ ঘটনাটি ঘটেছে তা আমরা জানতে পারিনি। লাশ উদ্ধার করা হয়েছে। আহতদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) পাঠানো হয়েছে।

ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া এ তথ্য নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন