• বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১০:০২ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় ১৫ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার মেঘনায় ওরশে বিরোধের জেরে সিএনজি থামিয়ে নৃশংস হামলা, সাব্বির নিহত, বাবুল গ্রেপ্তার জনপ্রত্যাশা ও ছাত্র-গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান সংস্কার করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী মেঘনার লুটের চর – উপজেলা সদর সড়ক ৩০ ভাগ কাজ বাকি, অর্থ ও সময়ের  নতুন চাহিদা মেঘনায় সামাজিক সুরক্ষা ভেঙে পড়ায় জনজীবনে চরম অনিশ্চয়তা বাঞ্ছারামপুর রিপোর্টার্স ক্লাবের আহ্বায়ক কমিটি ঘোষণা জ্বালানি পরিস্থিতি মোকাবিলায় প্রধানমন্ত্রীর বিশেষ সভা রাষ্ট্রপতির প্রেস উইং পুনর্গঠনে নতুন নিয়োগ ১৮তম অ্যাটর্নি জেনারেল হলেন রুহুল কুদ্দুস কাজল মেঘনা উপজেলা প্রশাসকের দৌড়ে এগিয়ে রমিজ লন্ডনী

কমতে শুরু করেছে পেঁয়াজের দাম

নিজস্ব সংবাদ দাতা / ২০১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৩ জানুয়ারি, ২০২১

০৩ জানুয়ারী ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ভারত থেকে পেঁয়াজ আমদানি শুরু হওয়ায় দিনাজপুরের হিলি স্থলবন্দরের স্থানীয় বাজরে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম। কেজি প্রতি পেঁয়াজের দাম কমেছে ৫ থেকে ১৫ টাকা পর্যন্ত।

অভ্যন্তরীণ সংকট দেখিয়ে ভারত সরকার প্রায় চার মাস আগে ২০২০ সালের ১৪ সেপ্টেম্বর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা জারি করে। নিষেধাজ্ঞার কারণে বাংলাদেশে পেঁয়াজ আমদানি বন্ধ থাকে। ভারতের কৃষি মন্ত্রণালয় পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়। গেল ২৮ ডিসেম্বর এ সংক্রান্ত একটি নিদের্শনা জারি করে। নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর শনিবার থেকে এই বন্দর দিয়ে শুরু হয় পেঁয়াজ আমদানি।

এদিকে ভারতীয় পেঁয়াজ আমদানির প্রভাব পড়েছে স্থানীয় বাজারে। গত শুক্রবার প্রতিকেজি পেঁয়াজ ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে বিক্রি হলেও আজ রোববার দেশি পিয়াজ প্রতিকেজি ৩০ থেকে ৩৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ভারত থেকে আমদানিকরা পিয়াজ প্রতিকেজি বিক্রি হচ্ছে ২৭ থেকে ৩০ টাকা দরে।

হিলি বন্দরের ব্যবসায়ী শাহিনুর ইসলাম বলেন, আমদানি পুরোদমে শুরু হলে এক সপ্তাহের মধ্যে ভারতীয় পেয়াজের দাম আরও কমতে পারে।

হিলি স্থলবন্দরের ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান বাবু বলেন, পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকারের নির্দিষ্ট কোন মূল্য নির্ধারণ না থাকলেও প্রতি মেট্রিক টন পেঁয়াজ আমদানি হচ্ছে ২৫০ থেকে ২৮০ মার্কিন ডলারে। আর এসব পেঁয়াজ আমদানি হচ্ছে মধ্য প্রদেশ ইন্দোর থেকে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন