ঢাকা   ০৮:৩৯:১১ এএম, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
শিরোনাম :
লন্ডনে তৌফিক ইমরোজ খালিদীর জানাজা, মরদেহ আসছে ঢাকায় অস্ট্রেলিয়ার মাটিতে মেঘনার পিংকির ঝড়, লুফে নিলেন ৪ উইকেট বিশ্বসেরা দুই বিজ্ঞানী মেঘনার সন্তান রমজানে সিন্ডিকেটের কোনো চেষ্টা মেনে নেবে না সরকার: বাণিজ্যমন্ত্রী ধামইরহাটে ২০ পিস ট্যাপেন্টাডলসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার দেশে ক্রিয়েটিভ ইকোনমি প্রসারে সরকার কাজ করছে: অর্থমন্ত্রী পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের চূড়ান্ত অনুমোদন পেল রূপপুর কুমিল্লায় ধানক্ষেতের পাশে মিলল স্কুলছাত্রীর মরদেহ দেশের সব খামারিকে কৃষক কার্ডের আওতায় আনা হবে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করলেন আবরার ফাহাদের পরিবারের সদস্যরা

বিজেপি তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত সল্টলেক, পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় থাকার অভিযোগ সব্যসাচী দত্তের

Reporter Name
  • Update Time : Saturday, April 17, 2021,
  • 189 Time View

১৭ এপ্রিল ২০২১,বিন্দুবাংলা টিভি. কম,

ডেস্ক:  পঞ্চম দফার নির্বাচনে উত্তপ্ত কলকাতার  সল্টলেক । বিজেপি তৃণমূল সংঘর্ষ বাসন্তীদেবী কলোনি এলাকায়। বুথের বাইরে হাতাহাতিতে জড়িয়ে পড়েন বিজেপি-তৃণমূল কর্মীরা। ছিলেন মহিলারাও। শুরু হয় ধস্তাধস্তি। ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়, চলে ইটবৃষ্টি। আর এই কারণেই প্রশ্ন উঠছে নির্বাচন কমিশনের নিরাপত্তা সুনিশ্চিত করার পূর্ব ঘোষণা নিয়ে।

কেন্দ্রীয় বাহিনীর সামনে এক মহিলাকে টেনে রাস্তায় ফেলে মার্ দেওয়া হয়। অভিযোগের তির বিজেপি-র দিকে। বিধাননগরের বিজেপি-র প্রার্থী সব্যসাচী দত্ত ও তৃণমূল প্রার্থী সুজিত বসু এই ঘটনায় পরস্পরের বিরুদ্ধে মন্তব্য করেন। বিজেপি ও তৃণমূল সমর্থকরা পাথর ছুড়তে থাকে। ভোটারদের হুমকি দেওয়ার ঘটনা ঘটে। কী করে বুথের ২০০ মিটারের মধ্যে অবৈধ জমায়েত হতে পারলো সেটাই প্রশ্ন।

ঘটনার পরই দ্রুত এলাকায় পৌঁছয় পুলিশ বাহিনী। এলাকার যাবতীয় অবৈধ জমায়েত সরাতে অভিযানে নামে তারা। কিছু জায়গায় লাঠি উঁচিয়েও ভিড়ের দিকে তেড়ে যান তারা। আপাতত গোটা এলাকায় টহলদারী চালাচ্ছে বাহিনী

বিজেপি প্রার্থী সব্যসাচী দত্ত। তিনি অভিযোগ করেন তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে। পাশাপাশি পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয় থাকার অভিযোগও করেন তিনি।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি