• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
ঘুষের ভিডিও ভাইরাল, একদিন পরই প্রত্যাহার পিআইও সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

ভাতিজার গুলিতে প্রাণ গেলো যুক্তরাষ্ট্র প্রবাসী চাচার

নিজস্ব সংবাদ দাতা / ১৬৫ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১২ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখানে ভাতিজার গুলিতে যুক্তরাষ্ট্র প্রবাসী চাচা মাইকেল রোজারিও (৭২) নিহত হয়েছেন। এ ঘটনায় ভাতিজা গেনেটকে (৫০) বন্দুক ও গুলিসহ আটক করেছে পুলিশ।

শুক্রবার (১১ জুন) রাত ১২টার দিকে খ্রিষ্টানপল্লি কেয়াইন ইউনিয়নের শুলপুর গ্রামে এ ঘটনা ঘটে।

কেয়াইন ইউপি সদস্য নয়ন রোজারিও জানান, শুলপুর গ্রামের মাইকেল রোজারিওর সঙ্গে তার বড় ভাই মৃত বাড়ন রোজারিওর ছেলে গেনেট রোজারিওর জমিজমা নিয়ে বিরোধ চলে আসছিল। এ নিয়ে দু’পক্ষের মধ্যে একাধিক মামলাও চলমান রয়েছে। চাচা-ভাতিজা সপরিবারে আমেরিকায় বসবাস করেন। সম্পত্তির বিরোধ নিরসনে দুই মাস আগে তারা বাংলাদেশে আসেন।

এ নিয়ে শুক্রবার সন্ধ্যা ৭টায় তাদের বাড়িতে একটি সালিসি বৈঠক হয়। সেখানে জমিজমা সংক্রান্ত বিরোধের মীমাংসাও করা হয়। কিন্তু রাত ১২টার দিকে ভাতিজা গেনেট চাচাকে গুলি করে। গুরুতর আহত অবস্থায় মাইকেলকে ঢাকার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তিনি মারা যান।

নয়ন রোজারিও আরো বলেন, শুক্রবার সন্ধ্যার পর আমি নিজে উপস্থিত থেকে তাদের দীর্ঘ দিনের জমিজমা নিয়ে বিরোধ সমাধান করেছি। কিন্তু রাত সাড়ে ১২টার দিকে গেনেটের ছোট ভাই জনি রোজারিও আমাকে ফোন করে জানায়, গেনেট কাকাকে গুলি করেছে।

এ ব্যাপারে সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ বোরহান উদ্দিন বলেন, রাতেই গেনেটকে আটক করেছে পুলিশ। তবে এ ব্যাপারে এখনো কেউ অভিযোগ দায়ের করেনি।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন