• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

ছাত্রলীগ কর্মী পরিচয়ে ট্রাফিক সার্জেন্টকে মারধর, পরে আটক

নিজস্ব সংবাদ দাতা / ১৮১ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৩ জুন, ২০২১

১২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

সিগন্যাল অমান্য করার কারণ জানতে চাওয়ায় সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে কর্তব্যরত ট্রাফিক সার্জেন্টকে মারধর করেছেন সৌরভ চৌধুরী নামের এক যুবক। এ ঘটনায় সৌরভকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার দুপুরে নগরের চৌহাট্টায় এ ঘটনা ঘটে।

গ্রেপ্তার সৌরভ চৌধুরী নিজেকে ছাত্রলীগ কর্মী বলে পরিচয় দিয়েছেন। তিনি সিলেট শহরতলীর টুকেরবাজার পীরপুর এলাকার সন্তোষ ঘোষের ছেলে। আহত ট্রাফিক সার্জেন্ট মোহাম্মদ জসিম উদ্দিন চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আবু ফরহাদ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সৌরভ সিগন্যাল অমান্য করে এগিয়ে যাওয়ার চেষ্টা করলে বাধা দেওয়া হয়। সেই সঙ্গে সিগন্যাল অমান্য করার কারণ জানতে চাওয়া হয়। তখন নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিনকে মারধর করে সৌরভ। খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার একদল পুলিশ চৌহাট্টা পয়েন্টে গিয়ে সৌরভকে গ্রেপ্তার করে থানায় নিয়ে যায় এবং ট্রাফিক সার্জেন্ট জসিমকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সৌরভের ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা করেছেন ট্রাফিক সার্জেন্ট জসিম উদ্দিন।

প্রত্যক্ষদর্শীরা জানান, থামতে সিগন্যাল দেওয়ার সঙ্গে সঙ্গে ট্রাফিক সার্জেন্টের সঙ্গে বাগবিতণ্ডায় জড়ান ওই যুবক। নিজেকে ছাত্রলীগ কর্মী পরিচয় দিয়ে বলেন, আমি ছাত্রলীগ করি; ফোন দিলেই তোর অবস্থা খারাপ হয়ে যাবে। কিন্তু ট্রাফিক সার্জেন্ট তাকে যেতে না দেওয়ায় মারধর শুরু করেন যুবক।

এ বিষয়ে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) ফয়সল মাহমুদ বলেন, ‘সড়কের শৃঙ্খলা রক্ষার জন্য পরিশ্রম করে সড়ক পরিবহন আইন বাস্তবায়নের চেষ্টা করি। এ জন্য নাগরিক হিসেবে সবার আইন মেনে চলা এবং আইনশৃঙ্খলা প্রয়োগকারী সংস্থাকে সহযোগিতা করা উচিত। আইন প্রয়োগ করার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলার ঘটনা খুবই জঘন্য। ওই যুবকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন