• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৬:৩১ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

মিটিংয়ে দাওয়াত না দেওয়ায় আ.লীগের ২ গ্রুপের সংঘর্ষ, গুলিবিদ্ধ ২

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৭ জুন, ২০২১

১৭ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নরসিংদীর মাধবদীতে আওয়ামী লীগের দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে পৌরসভার সাবেক কাউন্সিলরসহ দুজন গুলিবিদ্ধ হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো তিনজন। মাধবদী পৌরসভার সামনে বুধবার (১৬ জুন) রাত সাড়ে ৮টার দিকে এ সংঘর্ষ ঘটে।

জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি জি এম তালেব হোসেন ও পুলিশ জানিয়েছে, আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালন এবং ইউনিয়ন ও ওয়ার্ড কমিটি গঠন নিয়ে বুধবার স্থানীয় রমনী কমিউনিটি সেন্টারে মাধবদী থানা আওয়ামী লীগের কার্যকরী কমিটির মিটিং চলছিল। ওই সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের আহ্বায়ক জিএম তালেব হোসেন ও সদস্যসচিব মোহাম্মদ আলী। সেখানে বিভিন্ন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও স্থানীয় আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। এ সময় মাধবদী শহর আওয়ামী লীগের সদ্য সাবেক সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মোশারফ হোসেন উপস্থিত হন। সেখানে কেনো মেয়রকে দাওয়াত দেওয়া হয়নি, এ নিয়ে উপস্থিত নেতাদের সঙ্গে তার বাগ্‌বিতণ্ডা হয়। পরে সেখান থেকে মেয়র চলে যান। এ সময় ছাত্রলীগের সভাপতি মাসুদ মেয়র সমর্থকদের কটূক্তি করেন। এ নিয়ে দুপক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও হাতাহাতির ঘটনা ঘটে।

এরই প্রতিবাদে মেয়রের প্রতিপক্ষ বলে পরিচিত পৌরসভার সাবেক কাউন্সিলর আনোয়ার হোসেন, তার ভাই পৌরসভার সাবেক কাউন্সিলর ও থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মো. জাকারিয়া ও তাদের সমর্থকেরা মিছিল বের করেন। মিছিলটি পৌরসভা সংলগ্ন রাধুনী রেস্তোরাঁর সামনে এলে দুপক্ষের সমর্থকেরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় বেশ কয়েক রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এতে পৌরসভার সাবেক কাউন্সিলর মো. জাকারিয়া ও নূরালাপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সদস্যসচিব আবুল কালাম গুলিবিদ্ধ হন। এ ছাড়া আহত হন আরও তিনজন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে আহতদের নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, এই হামলার ঘটনায় গোটা এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। লোকজন দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করলে মুহূর্তের মধ্যেই ভূঁইয়া প্লাজা, ইসলাম প্লাজা, পৌরসভা মার্কেট ও স্কুল মার্কেট বন্ধ হয়ে যায়।

নরসিংদী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নাসিম আল ইসলাম জানান, গুলিবিদ্ধ দুজনের মধ্যে একজনের ডান পায়ে অন্যজনের বাম পায়ে গুলি লেগেছে। তাদের অবস্থা আশঙ্কামুক্ত।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান বলেন, মিটিংয়ে দাওয়াত দেওয়া না দেওয়াকে কেন্দ্র করে পৌরসভার মেয়রের সঙ্গে সাবেক কাউন্সিলর আনোয়ারসহ স্থানীয় নেতাদের কথা কাটাকাটি হয়। এর জেরে ধরেই এ ঘটনা ঘটেছে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার ইনামুল হক সাগর বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে ও সংঘাত এড়াতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। তদন্তের পর আহতের সঠিক সংখ্যা বলা যাবে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন