• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:২৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
সামাজিক মাধ্যমে নারী কেলেঙ্কারি ও দুর্নীতির অভিযোগ, বিআইডব্লিউটিএর পরিচালক বরখাস্ত মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য

বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

নিজস্ব সংবাদ দাতা / ১৫৩ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আরো চারজন আহত হয়েছেন, তাদের স্থানীয় টিএমএসএস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

শনিবার (১৯ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সদর উপজেলার হাতিবান্ধা এলাকায় বগুড়া-রংপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- সদর উপজেলার বারোপুর গ্রামের বাসিন্দা আশরাফ আলী (৫০), তার স্ত্রী পারুল বেগম (৪২) এবং তাদের দুই মাস বয়সী নাতি রেজওয়ানের মৃত্যু হয়। আশরাফ ও পারুল বেগমের ঘটনাস্থলে এবং রেজওয়ানের বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (​শজিমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়।

শিবগঞ্জ উপজেলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার বেলজার হোসেন বলেন, সকালে একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণে হারিয়ে একটি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে। বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। কুমিল্লা থেকে ছেড়ে আসা বাসটি পঞ্চগড়ের উদ্দেশে যাচ্ছিল। সিএনজিচালিত অটোরিকশাটি বগুড়ার মোকামতলা থেকে আসছিল।

স্বজনের বরাত দিয়ে গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. খায়রুল ইসলাম বলেন, ‘শ্বাসকষ্ট দেখা দেওয়ায় নাতিকে নিয়ে ওই দম্পতি হাসপাতালের উদ্দেশে আসছিলেন। বাসচাপায় ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। বাসের চালক ও তার সহযোগী পালিয়ে যাওয়ায় তাদের আটক করা সম্ভব হয়নি। আলামত হিসেবে আমরা বাসটি জব্দ করেছি।’


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন