• মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০২:০৭ অপরাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
মেঘনায় যুবদল-ছাত্রদলের বিক্ষোভ মিছিল :”একটা একটা লীগ ধর -ধইরা ধইরা জেলে ভর ” শ্লোগানে মুখরিত মেঘনায় গ্রাম আদালত অচল, থানায় চলছে বিচার মেঘনায় অপরাধ দমনে মাঠে পুলিশ, গুরুত্বপূর্ণ এলাকায় বিশেষ টহল মেঘনায় ইয়াবাসহ যুবক গ্রেপ্তার, আদালতে প্রেরণ মেঘনায় ১০০ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার, কারাগারে প্রেরণ ২৩ জুনকে ঘিরে সতর্ক থাকার আহ্বান, মাঠে থাকার নির্দেশনা বিএনপির মেঘনায় কালভার্ট আছে, সড়কে সংযোগ নেই দেলোয়ার হত্যা মামলায় দুই আসামি গ্রেপ্তার, আদালতে সোপর্দ কুড়িগ্রাম সীমান্তে বিজিবির সাঁড়াশি অভিযান, জব্দ ১৫ লাখ টাকার চোরাই পণ্য শিশুমৃত্যুর পর ময়নাতদন্ত হয়নি, উঠছে প্রশ্ন

ফতুল্লায় কাভার্ডভ্যান-অটোরিকশার সংঘর্ষ, নিহত ২

নিজস্ব সংবাদ দাতা / ১৬২ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৯ জুন, ২০২১

১৯ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

নারায়ণগঞ্জের ফতুল্লায় কাভার্ডভ্যান ও ব্যাটারি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন।

শনিবার (১৯ জুন) দুপুরে ঢাকা-নারায়ণগঞ্জ পুরাতন সড়কের ফতুল্লার মাসদাইর আমানা গার্মেন্টস সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আফসার উদ্দিন (৫৬) ও আব্বাস উদ্দিন (৪৮)। আফাজ উদ্দিন ফতুল্লার কাশিপুর হাজীপাড়া এলাকার মৃত চাঁন মিয়ার ছেলে ও আব্বাস উদ্দিন একই এলাকার মৃত হাসেম মিয়ার ছেলে। তারা শহরের টানবাজার সুতার গতিতে লেবারের কাজ করেন।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রকিবউজ্জামান বলেন, কাভার্ডভ্যান (নং (ঢাকা মেট্রো-ন-১৭-৭৯৬২) ও ব্যাটারি চালিত অটোরিকশা মিশুকের সংঘর্ষে দুইজন গুরুতর আহত হন। তাদের উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, স্থানীয়রা চালক রাসেলসহ (৩৫) কাভার্ডভ্যানটি জব্দ করে পুলিশে সোপর্দ করেন।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন