• শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
  • [gtranslate]
সর্বশেষ
অপরাধ ও মাদক নিয়ন্ত্রণে আরও সক্রিয় হওয়ার নির্দেশ ডিআইজির নগরকান্দায় এক বছরের সাজাপ্রাপ্ত আসামিসহ পাঁচ পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার ১১ এসিল্যান্ডকে প্রত্যাহার, ৬ বিভাগে পদায়ন জাতিসংঘে প্রধানমন্ত্রীর সফরের মিডিয়া ব্যবস্থাপনা নিয়ে আলোচনা রাষ্ট্রপতি পদে বিএনপির প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীর চাঁদপুর জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভায় চট্টগ্রাম রেঞ্জ ডিআইজি অনলাইনে যাচাইযোগ্য শিক্ষা সনদে জন্মতারিখ সংশোধন সহজ করল ইসি ইউএস-বাংলাদেশ বিজনেস কাউন্সিলের ৫০ সদস্যের প্রতিনিধি দলের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক রাষ্ট্রপতি নির্বাচনের তফশিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের নিদর্শন ক্ষতিসাধনে ১০ বছরের কারাদণ্ড

শ্যালিকার সঙ্গে পরকীয়া, স্ত্রীকে পিটিয়ে হত্যা

নিজস্ব সংবাদ দাতা / ১৯৭ বার দেখা হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২২ জুন, ২০২১

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

শেরপুরের সদরে শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে স্ত্রীকে পিটিয়ে হত্যার অভিযোগে মফিজ উদ্দিনের (৩০) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২২ জুন) সকালে সদর উপজেলার চরমোচারিয়া ইউনিয়নের মুন্সিরচর গ্রাম থেকে তাকে আটক করা হয়।

মফিজ উদ্দিন একই এলাকার সোহরাব উদ্দিনের ছেলে।

জানা গেছে, দশ বছর আগে মফিজ উদ্দিনের সঙ্গে একই এলাকার নাসিমা বেগমের বিয়ে হয়। তাদের ঘরে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। মফিজ উদ্দিন সম্প্রতি এক শ্যালিকার বিয়েতে গিয়ে আরেক শ্যালিকার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন। এ নিয়ে পারিবারিক কলহ শুরু হয়। এ কলহের জেরে মঙ্গলবার সকালে মফিজ উদ্দিন নাসিমাকে মারধর করেছে বলে তার স্বজনদের ফোন করে জানায়। সকাল সাড়ে ১০টার দিকে নাসিমার মৃত্যুর খবর পেয়ে পুলিশকে জানায়। পরে পুলিশ মফিজকে আটক করে।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর আহমেদ বলেন, নাসিমার গলার বামপাশে কালচে দাগ রয়েছে। সুরতহাল রিপোর্ট করে ময়নাতদন্তের ব্যবস্থা ও আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

মন্তব্য করুন

এই জাতীয় আরো খবর দেখুন