ঢাকা   ০২:০৩:০৯ পিএম, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

আমরা এতো নিচু মানসিকতার নই, ভারতে ইলিশ পাঠানো নিয়ে মোমেন

Reporter Name
  • Update Time : Tuesday, June 22, 2021,
  • 188 Time View
  • ২ মিনিট পড়ার সময়
  • ফন্ট:

২২ জুন ২০২১, বিন্দুবাংলা টিভি. কম, ডেস্ক রিপোর্টঃ

‘ভারত টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না’- ভারতীয় সংবাদ মাধ্যমের এমন খবরের প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেছেন, আমরা এতো নিচু মানসিকতার নই।

মঙ্গলবার (২২ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

সম্প্রতি কলকাতার আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়, দিল্লি টিকা দিচ্ছে না বলে বাংলাদেশ ইলিশ পাঠাচ্ছে না।

এ বিষয়ে মন্তব্য জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন বলেন, আমরা এতো নিচু মানসিকতার নই। এর বেশি তিনি কিছু বলতে চাননি।

ভারতে বেশ কয়েক বছর ধরে ইলিশ রপ্তানি বন্ধ রেখেছে বাংলাদেশ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

More News Of This Category
ডেভলপ ও কারিগরী সহায়তায় লোকালহোস্ট আইটি